1. admin@weeklyprekkhapot.com : admin :
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে উত্তাল চাঁপাইনবাবগঞ্জ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে উত্তাল চাঁপাইনবাবগঞ্জ

।। মাহিদুল ইসলাম ফরহাদ ।।
  • আপডেট সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৬৯ বার পঠিত
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে উত্তাল চাঁপাইনবাবগঞ্জ। (ছবি : প্রেক্ষাপট ডটকম)

চাঁপাইনবাবগঞ্জ, ০৬ মে ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
চাঁপাইনবাবগঞ্জে রাতের অন্ধকারে দুই সাংবাদিকের উপর হামলার প্রতিবাদ জানিয়ে ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করে স্থানীয় সাংবাদিকরা।

বুধবার (০৬ মে) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিক সমাজের ব্যানারে কর্মসূচি পালন করেন জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এসময় বক্তারা বলেন- চায়ের দোকানে চা খাওয়ার সময় হত্যা, ছিনতাইসহ ৯টি মামলার আসামী ও শীর্ষ সন্ত্রাসী রাব্বির নেতৃত্বে পরিকল্পিত ভাবে দুই সাংবাদিকের উপর হামলার ঘটনার ৫দিন পেরিয়ে গেলেও হামলাকারীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

আইন-শৃঙ্খলা বাহিনীর সোর্স হিসেবে কাজ করার সুবাদে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখের সামনেই প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে রাব্বি ও অন্য হামলাকারীরা। পুলিশ তাকে গ্রেপ্তারে চরম উদাসীনতা ও রহস্যজনক পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ করেন সাংবাদিক নেতারা।

প্রতিবাদ সভায় আগামী ৭২ ঘন্টার মধ্যে হামলার ঘটনার প্রধান আসামীসহ হামলাকারীদের গ্রেপ্তার না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা।

সভায় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি হোসেন শাহনেওয়াজ, দৈনিক চাঁপাই দর্পণের সম্পাদক আশরাফুল হক রঞ্জু, চাঁপাই চিত্রের সম্পাদক কামাল উদ্দিন, চাঁপাই প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান ইশা, সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েলসহ অন্যান্যরা!

চাঁপাইনবাবগঞ্জ জেলায় নাচোল উপজেলার সাংবাদিক ব্যানারে মানববন্ধন এবং প্রতিবাদ সভা, চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলায় সাংবাদিক ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সভা, গোমস্তাপুর উপজেলা সাংবাদিকের ব্যানারে এবং ভোলাহা উপজেলা সাংবাদিকদের ব্যানারে চাঁপাইনবাবগঞ্জ সকল উপজেলায় সাংবাদিকের উপরে নক্করজনক হামলার প্রতিবাদে উত্তল চাঁপাইনবাবগঞ্জ জেলা সাংবাদিক মহলের সকল সাংবাদিকেরা তীব্র প্রতিবাদ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park