1. admin@weeklyprekkhapot.com : admin :
ভূমি সেক্টরে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে : ভূমিমন্ত্রী - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ভূমি সেক্টরে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে : ভূমিমন্ত্রী

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৪৫ বার পঠিত
ভূমি সেক্টরে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে : ভূমিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, ভূমি অফিসে সংরক্ষিত মূল্যবান দলিলাদির নিরাপত্তা নিশ্চিত করার জন্য সারা দেশের ইউনিয়ন ও পৌর ভূমি অফিসে নৈশপ্রহরী নিয়োগ দেওয়া হবে। বঙ্গবন্ধুর স্মার্ট সোনার বাংলা গড়ার মহাপরিকল্পনার অংশ হিসেবে দুর্নীতিমুক্ত স্মার্ট ভূমি ব্যবস্থাপনা বাস্তবায়নের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় সংকল্পের কথা পুনর্ব্যাক্ত করে ভূমিমন্ত্রী আরও বলেন, ভূমির সাথে দেশের প্রতিটি নাগরিক জড়িত, জড়িত দেশের সার্বিক অর্থনীতি। ভূমি সেক্টরে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। ভূমি অফিসে যেন কোনো অনাহূত তৃতীয় পক্ষ কিংবা দালালের কার্যক্রম না থাকে তা নিশ্চিত করতে হবে।
ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ শুক্রবার (২৩ জানুয়ারি, ২০২৪ ইং) রাজধানীর কাকরাইলে ‘ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি)-এর কাউন্সিল হলে ‘স্মার্ট ভূমি ব্যবস্থাপনা বিনির্মাণের লক্ষ্যে, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি কর্তৃক ভূমিমন্ত্রীর সংবর্ধনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন।
উল্লেখ্য, সারা দেশে ৩ হাজার ৪শত ৬৮টি ইউনিয়ন ও পৌর ভূমি অফিস রয়েছে।
সারা দেশ থেকে আগত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ইউএলএও) এবং ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তাদের (ইউএলএসএও) অতীত থেকে মুক্ত হয়ে স্বচ্ছ ও দক্ষ ভূমিসেবা দেওয়ার আহবান জানান ভূমিমন্ত্রী। স্মার্ট ভূমি ব্যবস্থাপনা স্থাপনে তাঁদের প্রথম কাতারের সৈনিক হিসেবে কাজ করে, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে কাজ করে যাওয়ার জন্য বলেন তিনি।
এসময় বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ নন-ক্যাডার প্যানেল থেকে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা পদে নব-নিয়োগ প্রাপ্তদের উদ্দেশ্য করে ভূমিমন্ত্রী বলেন, আপনাদের কাছ থেকে জাতির বিশেষ প্রত্যাশা রয়েছে। সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ আপনারা হচ্ছেন জনসেবায় মেধার প্রতীক। আমার বিশ্বাস, দেশ এবং জনগণের আস্থার প্রতি মূল্য দিয়ে, আপনারা সততার সাথে কাজ করবেন এবং ভূমি সংক্রান্ত জনবান্ধব সেবা নিশ্চিত করে দেশের জনগণকে ভূমিসেবায় নতুন কিছু উপহার দিবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন আহমেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি মোঃ মোতাহার হোসেন খান, কার্যকরী সভাপতি মোঃ আবুল হোসেন, মহাসচিব মোঃ আসাদুজ্জামান প্রমুখ।
এছাড়া আরও ছিলেন সারা দেশ থেকে আগত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তাবৃন্দ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park