1. admin@weeklyprekkhapot.com : admin :
ফের সংযুক্ত আরব আমিরাতে হামলায় ভেস্তে যাওয়ার মুখে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ফের সংযুক্ত আরব আমিরাতে হামলায় ভেস্তে যাওয়ার মুখে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি

।। আন্তর্জাতিক ডেস্ক ।।
  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৫১ বার পঠিত

ঢাকা, ০৫ মে ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
মধ্যপ্রাচ্যের কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা এবং সংযুক্ত আরব আমিরাতে নতুন করে হামলার ঘটনায় দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতি এখন ভেস্তে যাওয়ার মুখে।

তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, প্রায় এক মাস আগে ঘোষিত এই যুদ্ধবিরতির পর সোমবার প্রথমবারের মতো আমিরাতে হামলার খবর পাওয়া গেছে।

হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজগুলো উদ্ধারে গত রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘অপারেশন এসকট’ বা বিশেষ পাহারায় জাহাজ চলাচলের ঘোষণা দেন। এর একদিন পর ফক্স নিউজ ট্রাম্পের উদ্ধৃতি দিয়ে জানায়, মার্কিন জাহাজে হামলা চালালে ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে’ বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন।

তবে মার্কিন এই হুমকিতে ইরান মোটেও দমে যায়নি। তারা হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখার অঙ্গীকার করেছে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালানোর আগে বিশ্বের মোট জ্বালানি তেলের এক-পঞ্চমাংশ এই সরু জলপথ দিয়েই আনা-নেওয়া করা হতো।

এদিকে একজন মার্কিন অ্যাডমিরাল জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের ছয়টি ছোট জাহাজ ডুবিয়ে দিয়েছে। তবে মঙ্গলবার ইরান কোনো যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার খবর অস্বীকার করেছে। উল্টো বেসামরিক নৌযানে হামলা চালিয়ে সাধারণ মানুষকে হত্যার অভিযোগ তুলেছে তেহরান।

ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন টেলিগ্রামে এক পোস্টে জানায়, মার্কিন বাহিনী দুটি ছোট নৌযানে হামলা চালিয়ে পাঁচজন বেসামরিক যাত্রীকে ‘শহীদ’ করেছে। এই অপরাধের জন্য যুক্তরাষ্ট্রকে জবাবদিহি করতে হবে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এবং ইসরাইলের গুরুত্বপূর্ণ অংশীদার সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, ইরান তাদের ওপর একঝাঁক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘এই হামলাগুলো বিপজ্জনক উসকানি এবং অগ্রহণযোগ্য আগ্রাসন। এটি রাষ্ট্রের নিরাপত্তা, স্থিতিশীলতা এবং ভূখণ্ডের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি।’

আমিরাতের ফুজাইরাহ আমিরাত এলাকার একটি জ্বালানি স্থাপনায় হামলায় তিনজন ভারতীয় নাগরিক আহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এছাড়া হরমুজ প্রণালী সংলগ্ন ওমানের বুখা এলাকায় একটি আবাসিক ভবনে হামলায় আরও দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আমিরাতে হামলার খবরের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বেড়েছে। আন্তর্জাতিক বাজারে জুলাইয়ে সরবরাহের জন্য ব্রেন্ট ক্রুড তেলের দাম পাঁচ শতাংশের বেশি বেড়েছে। যুদ্ধের কারণে জ্বালানির এই আকাশচুম্বী দাম বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকট তৈরি করেছে। আগামী কংগ্রেস নির্বাচন সামনে রেখে এটি প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য একটি রাজনৈতিক মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

ইসরাইলের একজন সামরিক কর্মকর্তা জানান, তাদের বাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। সংযুক্ত আরব আমিরাত চলতি সপ্তাহের বাকি দিনগুলোর জন্য সব স্কুল অনলাইনে পরিচালনার নির্দেশ দিয়েছে।

আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইরান থেকে চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এর মধ্যে তিনটি ভূপাতিত করা হয়েছে এবং একটি সাগরে পড়েছে। এছাড়া আমিরাতের রাষ্ট্রীয় তেল কোম্পানি অ্যাডনক-এর একটি ট্যাঙ্কারেও ড্রোন হামলা চালিয়েছে ইরান।

ইরানের একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা এই হামলার কথা অস্বীকার করেননি। তবে তিনি বলেন, তেল স্থাপনায় হামলার কোনো পূর্বপরিকল্পনা তাদের ছিল না।

তার দাবি, যুক্তরাষ্ট্র গায়ের জোরে জাহাজ চলাচলের পথ তৈরির যে ‘দুঃসাহসিক অভিযান’ চালাচ্ছে, এটি তারই পরিণতি। এর জন্য মার্কিন বাহিনীকেই দায়ী করেন তিনি।

তবে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, হরমুজ প্রণালীর এই সংঘাত প্রমাণ করে যে রাজনৈতিক সংকটের কোনো সামরিক সমাধান নেই। তিনি সমস্যা সমাধানে পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টার ওপর গুরুত্ব দেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে তিনি যুক্তরাষ্ট্র ও আমিরাতকে সতর্ক করে বলেন, তারা যেন কোনো ফাঁদে পা না দেয়। ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’ আসলে একটি ‘অচল প্রকল্প’ বলেও মন্তব্য করেন তিনি।

প্রেসিডেন্ট ট্রাম্প বারবার ইরানকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার দাবি জানিয়ে আসছেন। যুদ্ধের আগে এটি উন্মুক্ত ছিল এবং তেহরান একে নিজেদের প্রধান কৌশলী হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

রোববার ট্রাম্প ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি উদ্যোগ ঘোষণা করেন। এর আওতায় উপসাগরীয় অঞ্চলে আটকা পড়া নিরপেক্ষ দেশগুলোর জাহাজ ও তাদের নাবিকদের উদ্ধার করার কথা বলা হয়েছে। তবে এই পরিকল্পনা ঠিক কীভাবে কাজ করবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সোমবার মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, তাদের গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার হরমুজ প্রণালী অতিক্রম করেছে এবং প্রথম ধাপে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী দুটি বাণিজ্যিক জাহাজকে উপসাগর থেকে বের করে আনা হয়েছে।

তবে ইরানের রেভল্যুশনারি গার্ডস এই দাবি প্রত্যাখ্যান করে বলেছে, গত কয়েক ঘণ্টায় কোনো বাণিজ্যিক জাহাজ বা তেল ট্যাঙ্কার ওই প্রণালী অতিক্রম করেনি।

এদিকে দক্ষিণ কোরিয়া সোমবার জানিয়েছে, হরমুজ প্রণালীতে তাদের একটি জাহাজে ‘বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের’ ঘটনা ঘটেছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park