1. admin@weeklyprekkhapot.com : admin :
সিরাজদীখানে পুলিশ-সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ; চ্যাম্পিয়ন থানা একাদশ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সিরাজদীখানে পুলিশ-সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ; চ্যাম্পিয়ন থানা একাদশ

।। মোঃ হাবিবুর রহমান ।।
  • আপডেট সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ১০৭ বার পঠিত
সিরাজদীখানে পুলিশ-সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ; চ্যাম্পিয়ন থানা একাদশ। (ছবি : প্রেক্ষাপট ডটকম)

মুন্সীগঞ্জ, ০২ মে ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
মুন্সীগঞ্জের সিরাজদীখানে পুলিশ ও সাংবাদিকদের অংশগ্রহণে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০২ মে) বিকেলে সিরাজদীখান উচ্চ বিদ্যালয় মাঠে থানা একাদশ ও সিরাজদীখান সাংবাদিক একাদশের মধ্যে এ ম্যাচটি অনুষ্ঠিত হয়।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় সিরাজদীখান থানা একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং সাংবাদিক একাদশ রানার্সআপ হয়। খেলাটি উপভোগ করতে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও গণ্যমান্য ব্যক্তিরা মাঠে উপস্থিত ছিলেন।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন সিরাজদীখান সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ার পারভেজ।

এ সময় তিনি বলেন, পুলিশ ও সাংবাদিকরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। এ ধরনের ক্রীড়া আয়োজন দুই পক্ষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করে। মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান এবং সিরাজদীখান প্রেসক্লাবের সাবেক সভাপতি ইমতিয়াজ বাবুল।

শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্সআপ উভয় দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park