1. admin@weeklyprekkhapot.com : admin :
ডিমলায় আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর “সেভেনটি এইট “ রেস্টহাউজের অবৈধ বারে ডিএনসি’র অভিযান

ডিমলায় আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

।। বাদশা সেকেন্দার ভুট্টো ।।
  • আপডেট সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১২৫ বার পঠিত
ডিমলায় আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত। (ছবি : প্রেক্ষাপট ডটকম)

ডিমলা (নীলফামারী), ০১ মে ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
“শ্রমিকজীবি মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১লা মে) সকালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ডিমলা উপজেলা শাখার আয়োজনে উপজেলা শহরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডিমলা ইউনিয়ন পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ডিমলা উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার (এমপি)।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শ্রমিকরাই দেশের উন্নয়ন ও অগ্রগতির মূল চালিকাশক্তি। দেশের অর্থনৈতিক উন্নয়ন, শিল্প-কারখানা ও অবকাঠামো নির্মাণে শ্রমিকদের অবদান অপরিসীম। শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি সকল শ্রমিককে ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান প্রধান উপদেষ্টা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ডিমলা উপজেলা শাখা, উপদেষ্টা অধ্যাপক মাওলানা কাজী হাবিবুর রহমান, উপদেষ্টা মাওঃ কাজী রুকনুজ্জামান বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও শ্রমিক অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park