1. admin@weeklyprekkhapot.com : admin :
রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন

॥ ফরহাদ হোসেন ॥
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৫১ বার পঠিত
রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন। (ছবি : প্রেক্ষাপট ডটকম)

ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
দেশে ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি ও খেলাধুলার প্রসারে ঢাকার পল্টন ময়দানে আজ ‘ন্যাশনাল রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বাংলাদেশ রাগবি ফেডারেশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশের মাটিতে রাগবি খেলার এই নবযাত্রাকে আমি স্বাগত জানাই। আমাদের খেলোয়াড়দের প্রতিভা বিকাশের জন্য আমরা সুযোগ তৈরি করে দিতে চাই।

রাগবি খেলাকে দেশব্যাপী জনপ্রিয় করার পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, রাগবি কেবল ঢাকা কেন্দ্রিক থাকবে না, বরং জেলা পর্যায় পর্যন্ত ছড়িয়ে দেওয়া হবে। প্রতিটি জেলায় যেন রাগবি চর্চা শুরু হয়, সেজন্য রাগবি ফেডারেশনকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

ফেডারেশনকে একটি পূর্ণাঙ্গ বার্ষিক ক্রীড়া ক্যালেন্ডার তৈরির অনুরোধ জানিয়ে তিনি আশ্বস্ত করেন যে, এই ক্যালেন্ডার বাস্তবায়নে মন্ত্রণালয় সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।

প্রতিমন্ত্রী আরও জোর দিয়ে বলেন, আমাদের কাছে সকল খেলাই সমান। প্রতিটি ফেডারেশনকে সমান গুরুত্ব দিয়ে আমরা এগিয়ে নিতে চাই।

রাগবি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী পল্টনস্থ জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ‘মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতা (বালক ও বালিকা) ২০২৬’-এর উদ্বোধন করেন।

হ্যান্ডবল একটি জনপ্রিয় খেলা উল্লেখ করে তিনি বলেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার লক্ষ্যে এই আয়োজন একটি অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park