1. admin@weeklyprekkhapot.com : admin :
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন

।। মাহিদুল ইসলাম ফরহাদ ।।
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৫৫ বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন। (ছবি : প্রেক্ষাপট ডটকম)

চাঁপাইনবাবগঞ্জ, ৩০ এপ্রিল ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) ভবনের সামনে চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন কমিটির আহ্বায়ক মোঃ তরিকুল আলম মোল্লা, জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিক এনায়েতউল্লাহ, জেলা ইলেকট্রনিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোঃ রাইহানুল ইসলাম লুনা, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সেক্রেটারি মোস্তাফিজুর রহমান মুকুল, ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাবেক কাউন্সিলর শান নেওয়াজ খাঁন সিনা ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, মহানন্দা সেতু ব্যবহার করতে গিয়ে প্রতিদিন সাধারণ মানুষকে অতিরিক্ত টোল দিতে হচ্ছে, যা তাদের জন্য বড় ধরনের আর্থিক চাপ সৃষ্টি করছে। বিশেষ করে মোটরসাইকেল, রিকশা, ভ্যান, অটোরিকশা ও সিএনজিচালিত থ্রি-হুইলার চালক ও যাত্রীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

বক্তারা আরও জানান, সেতুটি জেলার মানুষের দৈনন্দিন যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, চাকরিজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা প্রতিনিয়ত এই সেতুর ওপর নির্ভরশীল। কিন্তু বর্তমান টোল ব্যবস্থার কারণে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাচ্ছে এবং অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় যাতায়াত সীমিত হয়ে পড়ছে।

এসময় অংশগ্রহণকারীরা মহানন্দা সেতুর টোল বাতিল অথবা সাধারণ মানুষের জন্য সহনীয় পর্যায়ে নামিয়ে আনার দাবি জানান। দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হতে পারে বলেও হুঁশিয়ারি দেন তারা।

আয়োজকরা জানান, মানববন্ধনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে এবং সচেতন নাগরিকদের এ ন্যায্য দাবির সঙ্গে একাত্মতা প্রকাশের আহ্বান জানানো হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park