1. admin@weeklyprekkhapot.com : admin :
চুনারুঘাট থানা পুলিশের অভিযানে ট্রান্সফরমার চোরচক্রের ৬ সদস্য আটক - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর “সেভেনটি এইট “ রেস্টহাউজের অবৈধ বারে ডিএনসি’র অভিযান

চুনারুঘাট থানা পুলিশের অভিযানে ট্রান্সফরমার চোরচক্রের ৬ সদস্য আটক

।। মহিবুর তালুকদার শিবলু ।।
  • আপডেট সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৭৯ বার পঠিত
চুনারুঘাট থানা পুলিশের অভিযানে ট্রান্সফরমার চোরচক্রের ৬ সদস্য আটক। (ছবি : প্রেক্ষাপট ডটকম)

হবিগঞ্জ, ২৭ এপ্রিল ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা পুলিশের অভিযানে ট্রান্সফরমারের তার ও সরঞ্জাম চুরির সাথে জড়িত একটি চোরচক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে প্রায় ৮৩ হাজার ৭৬০ টাকার চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ মার্চ ২০২৬ তারিখে পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদের নির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) একে এম সালিমুল হকের নেতৃত্বে চুনারুঘাট থানা পুলিশ অভিযান পরিচালনা করে।

অভিযানে অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আল আমিন মীর এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ সুমন মিয়াসহ সঙ্গীয় ফোর্স অংশ নেন।

প্রথমে হবিগঞ্জ সদর থানার এলাকায় অভিযান চালিয়ে মোঃ জহির হোসেন (২৫) ও মোঃ জাকির হোসেন (২৮) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মাধবপুর থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরও চারজনকে আটক করা হয়। তারা হলেন— মোঃ সোহেল মিয়া ওরফে রহমত আলী (৪৬), মোঃ নাহিদ মিয়া (২৪), মোঃ কালু মিয়া (৪০) এবং মোঃ সোহাগ মিয়া (৩৩)।

গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী, সোহাগ মিয়ার ভাঙারি দোকান থেকে চুরি যাওয়া ২২ কেজি তামার তার, ১০ কেজি ৪০০ গ্রাম তামার প্লেট এবং ট্রান্সফরমারে ব্যবহৃত ৪৬ কেজি ৯০০ গ্রাম লোহাসহ মোট ৮৩,৭৬০ টাকার মালামাল উদ্ধার করা হয়।

এছাড়া, গ্রেফতারকৃতরা প্রায় এক মাস আগে দেওন্দি চা বাগান এলাকায় সংঘটিত একটি ডাকাতির ঘটনার সাথেও জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, উক্ত ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার এবং লুণ্ঠিত বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি ও ডাকাতির মামলা রয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park