1. admin@weeklyprekkhapot.com : admin :
চাঁপাইনবাবগঞ্জে বিএনপি'র জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি’র জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভা

।। মাহিদুল ইসলাম ফরহাদ ।।
  • আপডেট সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৫২ বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জে বিএনপি'র জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভা। (ছবি : প্রেক্ষাপট ডটকম)

চাঁপাইনবাবগঞ্জ, ২৫ এপ্রিল ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে তারিখ নির্ধারণ ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) বিকাল ৫টায় শহরের একটি হোটেলে জেলা বিএনপি’র উদ্যোগে এ সভা আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র আহ্বায়ক গোলাম জাকারিয়া।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম (চাইনিজ রফিক)।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম (টিপু) এবং যুগ্ম আহ্বায়ক হায়াত উদ-দৌলা প্রমুখ।

বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে দ্রুত পৌর ও ইউনিয়ন পর্যায়ে দলীয় কমিটি গঠন জরুরি।

তারা উল্লেখ করেন, অভ্যন্তরীণ কোন্দলের কারণে চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে বিএনপি পরাজিত হয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে জেলার ৯টি ইউনিট সুসংগঠিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মত দেন নেতারা।

তারা আরও বলেন, একটি নির্দিষ্ট গোষ্ঠীর প্রভাবের কারণে দলের ক্ষতি হয়েছে, তাই সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আসন্ন স্থানীয় নির্বাচনে সক্রিয় ও মাঠ পর্যায়ে কার্যকর নেতাকর্মীদের অগ্রাধিকার দিয়ে কমিটি গঠনের আহ্বান জানানো হয়।

সভায় আসন্ন দ্বি-বার্ষিক সম্মেলন সফল করতে প্রয়োজনীয় বিভিন্ন প্রস্তুতিমূলক বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park