1. admin@weeklyprekkhapot.com : admin :
​স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ; সরবরাহকারী প্রতিষ্ঠান 'গাক'কে জরিমানা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

​স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ; সরবরাহকারী প্রতিষ্ঠান ‘গাক’কে জরিমানা

।। মাহিদুল ইসলাম ফরহাদ ।।
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৫৩ বার পঠিত
​স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ; সরবরাহকারী প্রতিষ্ঠান 'গাক'কে জরিমানা। (ছবি : প্রেক্ষাপট ডটকম)

চাঁপাইনবাবগঞ্জ, ২৩ এপ্রিল ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
​চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় স্কুল ফিডিং কার্যক্রমের আওতায় নিম্নমানের পাউরুটি খেয়ে ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। ঘটনার প্রেক্ষিতে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ‘গাক’ (GUK)-কে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে প্রতিষ্ঠানটির খাবার বিতরণ কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
​
​গত বুধবার (২২ এপ্রিল) দুপুরে সদর উপজেলার ১ নং শংকরবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। স্কুল ফিডিং কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে পাউরুটি বিতরণ করা হয়েছিল। পাউরুটি খাওয়ার কিছুক্ষণ পরই প্রায় ২০ জন শিক্ষার্থীর পেটে তীব্র ব্যথা অনুভূত হয়।

​দ্রুত বিষয়টি স্কুল কর্তৃপক্ষের নজরে আসলে তারা তাৎক্ষণিকভাবে অন্য শিক্ষার্থীদের খাবার খেতে নিষেধ করেন। অসুস্থ শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পরবর্তীতে অভিভাবকদের মাধ্যমে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
​
​ঘটনাটি গণমাধ্যমে প্রচার হওয়ার পর প্রশাসনের দৃষ্টিগোচর হয়। এরই প্রেক্ষিতে বুধবার রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মারুফ আফজাল রাজন-এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
​
উক্ত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সরবরাহকারী প্রতিষ্ঠান ‘গাক’-কে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানা অনাদায়ে প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই প্রতিষ্ঠানটি কোনো স্কুলে খাবার সরবরাহ করতে পারবে না।

এবিষয়ে মারুফ আফজাল রাজন জানান, শিক্ষার্থীদের স্বাস্থ্যের বিষয়ে কোনো আপস করা হবে না। নিম্নমানের খাবার সরবরাহের প্রাথমিক সত্যতা পাওয়ায় আমরা তাৎক্ষণিক এই ব্যবস্থা গ্রহণ করেছি।

প্রসঙ্গত, ​বর্তমানে এলাকার অভিভাবকদের মধ্যে কিছুটা উদ্বেগ থাকলেও প্রশাসনের দ্রুত পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park