1. admin@weeklyprekkhapot.com : admin :
কমলনগরে সয়াবিনক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

কমলনগরে সয়াবিনক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

মোঃ মন্নান হোসাইন, কমলনগর (লক্ষীপুর) প্রতিনিধি:
  • আপডেট সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৪৭ বার পঠিত
কমলনগরে সয়াবিনক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

মোঃ মন্নান হোসাইন, কমলনগর (লক্ষীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা থেকে মোঃ কাশেম (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে কমলনগর থানা পুলিশ
বুধবার (২১ ফেব্রুয়ারি, ২০২৪ ইং) ভোর ৬টার সময় কমলনগর উপজেলার নিহতের স্বশুর বাড়ির এলাকা আনন্দ বাজার (আন্দারঘর) সংলগ্ন বিলের সয়াবিন ক্ষেত থেকে উদ্ধার করা হয় লাশটি।
মৃত: মো. কাশেম ৫নং চর ফলকন ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মোল্লা বাড়ির মোঃ আবু সাঈদ মোল্লার ছেলে বর্তমানে তারা চর কাদিরা ইউনিয়নে বসবাস করে।
স্হানীয় সূত্রে জানা যায়, আজ ভোর বেলা এলাকার একটা ৯-১০ বছরের একটি মেয়ে লাশটি দেখে চিৎকার চেঁচামেচি করে উঠে তার চিৎকার শুনে এলাকাবাসী এসে ভিড় জমায়,এবং যুবকের লাশ দেখে থানায় খবর দেয়।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, গতকাল রাত ১০ টার দিকে কাশেম বাড়িতে ফোন দিয়ে বলে আমি করুনানগর বাজারে আছি বাড়ি ফিরতে একটু দেরি হবে,রাতে বাড়ি না আসলে আমরা মনে করছি তার স্বশুর বাড়িতে গেছে, কিন্তু ভোর বেলা খবর পাই তার লাশ পাওয়া গেছে।
এ ব্যাপারে কমলনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, লাশের খবর পেয়ে ঘটনাস্থলে ময়নাতদন্তে পাঠিয়েছি, লাশের শরীরে অনেক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ব্যাপারে এখনো কোন মামলা হয়নি তবে লাশ ময়নাতদন্ত শেষে জানা যাবে মৃত্যুর রহস্য।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park