1. admin@weeklyprekkhapot.com : admin :
চাঞ্চল্যকর আবু হোসেন হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আমিনা বেগমকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

চাঞ্চল্যকর আবু হোসেন হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আমিনা বেগমকে গ্রেফতার করেছে র‌্যাব-৫

রোকনুজ্জামান রুবেল, জয়পুরহাট প্রতিনিধি:
  • আপডেট সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১২১ বার পঠিত
চাঞ্চল্যকর আবু হোসেন হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আমিনা বেগমকে গ্রেফতার করেছে র‌্যাব-৫

রোকনুজ্জামান রুবেল, জয়পুরহাট প্রতিনিধি:
চাঞ্চল্যকর আবু হোসেন হত্যা মামলার মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত আসামী আমিনা বেগম কে জয়পুরহাটের পুরানাপৈল এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-০৫।
র‌্যাব প্রাতিষ্ঠানিক সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষক মামলার আসামিসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-৩ এর বিশেষ অভিযানে ২১ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখ ০৩৩০ ঘটিকায় হত্যা মামলার মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত আসামী মোসাঃ আমিনা বেগম (৪৫), স্বামী-মোঃ আবু রায়হান, সাং-দরগাপাড়া, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাট কে গ্রেফতার করা হয়।
মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ২৫ মার্চ সকাল ৯ টায় পাঁচবিবি উপজেলার দরগাপাড়া গ্রামে বাড়ির সামনে খরের গাদায় খর খোলার সময় আবু তাহের নামের ব্যক্তিকে পুর্ব শত্রুতার জের ধরে আসামীরা ধারালো অস্ত্র নিয়ে হামলা করে এবং তাকে আহত করে। এ সময় তার ছেলে আবু হোসেন এগিয়ে এলে আসামীরা তাকেও মারপিট করে এবং সে গুরুতর আহত হলে আসামীরা পালিয়ে যায়। স্থানীয়রা অবু হোসেনকে উদ্ধার করে প্রথমে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে এবং পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এ ভর্তি করায়। অবস্থার অবনতি হলে হোসেন কে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে তার পিতা আবু তাহের ০৪ এপ্রিল পাঁচবিবি থানায় ০৯ জনের নাম উল্লেখ করে মামলা করেন।
মামলার শুনানি শেষে গত ২০ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক মোঃ নরুল ইসলাম ০৫ জনের ফাঁসির রায় দেন এবং প্রত্যেক কে ৫০ হাজার টাকা করে জরিমানা করে এ রায় ঘোষনা করেন।
মামলার রায় হওয়ার পর থেকেই র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা দল মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত আসামী আমিনা কে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। র‌্যাব-৫, সিপিসি-৩ এর বিশেষ অভিযানে ২১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ ০৩৩০ ঘটিকায় জয়পুরহাট জেলার সদর থানার পুরানাপৈল এলাকা হতে আমিনাকে কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park