1. admin@weeklyprekkhapot.com : admin :
​সোনামসজিদ সীমান্তে প্রাইভেটকার ও মাদকসহ আটক-১ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

​সোনামসজিদ সীমান্তে প্রাইভেটকার ও মাদকসহ আটক-১

।। মাহিদুল ইসলাম ফরহাদ ।।
  • আপডেট সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৬৩ বার পঠিত
​সোনামসজিদ সীমান্তে প্রাইভেটকার ও মাদকসহ আটক-১। (ছবি : প্রেক্ষাপট ডটকম)

​চাঁপাইনবাবগঞ্জ, ১৫ এপ্রিল ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ, একটি বিলাসবহুল প্রাইভেটকারসহ একজনকে আটক করেছে ৫৯ বিজিবি (মহানন্দা ব্যাটালিয়ন)। পৃথক দুটি অভিযানে ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত মোট ৫৭৭ বোতল ‘Eskuf DX’ সিরাপ জব্দ করা হয়।
​
​গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতের প্রথম প্রহরে সোনামসজিদ বিওপির টহলদল এই অভিযান দুটি পরিচালনা করে।
​
সোনামসজিদ-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পিরোজপুর গ্রামস্থ মক্কা স্কেলের সামনে একটি কৌশলগত অবস্থান নেয় বিজিবি।

এসময় একটি ACCORD (২৩৫০ সিসি) প্রাইভেটকারের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। গাড়িটি থেকে ২৮ বোতল নেশাজাতীয় সিরাপসহ আব্দুল্লাহ আল-আরাফাত শুভ (২৬) নামের এক যুবককে আটক করা হয়। আটক শুভ নওগাঁ জেলার মান্দা উপজেলার প্রসাদপুর গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে।

একই বিওপির অন্য একটি টহল দল বালিয়াদিঘী গ্রামস্থ গণকবর সংলগ্ন দীঘির পাড় এলাকায় অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারীরা পালিয়ে গেলেও সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ৫৪৯ বোতল ‘Eskuf DX’ সিরাপ উদ্ধার করা হয়।
​
​মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আসামি, মাদক এবং প্রাইভেটকারের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

​তিনি আরও উল্লেখ করেন, দেশের যুবসমাজ ও আগামী প্রজন্মকে মাদকের মরণ থাবা থেকে রক্ষা করতে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক নির্মূলে আমাদের এই কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

​উল্লেখ্য, গত তিন মাসে মহানন্দা ব্যাটালিয়ন সীমান্তে সফল অভিযান চালিয়ে ১৩ জন আসামিসহ প্রায় ৪,৫০০ বোতল ফেন্সিডিলের বিকল্প বিভিন্ন নেশাজাতীয় সিরাপ জব্দ করতে সক্ষম হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park