1. admin@weeklyprekkhapot.com : admin :
জয়পুরহাট জেলা প্রেস ক্লাবের কমিটি গঠন, সভাপতি রফিক-সম্পাদক রেজা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

জয়পুরহাট জেলা প্রেস ক্লাবের কমিটি গঠন, সভাপতি রফিক-সম্পাদক রেজা

।। মোঃ মাফিজুল ইসলাম ।।
  • আপডেট সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৬৩ বার পঠিত
বাম থেকে রফিকুল ইসলাম রফিক (সভাপতি) ও রেজাউল করিম রেজা (সাধারণ সম্পাদক)। (ছবি : প্রেক্ষাপট ডটকম)

জয়পুরহাট, ১৩ এপ্রিল ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
জয়পুরহাট জেলা প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দেশ টিভি ও দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি রেজাউল করিম রেজা।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে জয়পুরহাট শহরের পৃথিবী কমপ্লেক্সের সামনে অস্থায়ী কার্যালয়ে সকল সদস্যদের সম্মতিক্রমে ৩৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বিপুল কুমার সরকার (মাইটিভি), মতলুব হোসেন (দৈনিক বাংলাদেশের খবর, দি ট্রাইব্যুনাল), শাহাবুদ্দিন আহমেদ (দৈনিক সোনার দেশ) ও কবির হোসেন (দৈনিক ভোরের কাগজ)।

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন জাহাঙ্গীর আলম খান (গ্লোবাল টিভি), আবু রায়হান ( দৈনিক ভোরের আওয়াজ) ও সাগর কুমার (দৈনিক খবরের কাগজ)।

এছাড়া কোষাধক্ষ্য পদে নির্বাচিত হয়েছেন, রাব্বু হোসেন চঞ্চল (এশিয়ান টিভি), দপ্তর সম্পাদক অশোক সরকার গৌড় (দৈনিক খবরপত্র, চাঁদনী বাজার), সাংস্কৃতিক সম্পাদক আয়শা সিদ্দিকা আশা (বাংলা টিভি), লাইব্রেরী ও সমাজকল্যাণ সম্পাদক মেদেহী হাসান রাজু (আনন্দ টিভি), সাংগঠনিক সম্পাদক গোলাপ হোসেন (দৈনিক জনবানী), আইন বিষয়ক সম্পাদক নুর ই আলম (দৈনিক বিজনেজ ফাইল), ক্রীড়া সম্পাদক আব্দুর রাজ্জাক (জিটিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক সেলিম রেজা (এশিয়ান টিভি), তথ্য ও প্রযুক্তি সম্পাদক নেওয়াজ মোরশেদ নোমান (গ্রিন টিভি), ধর্ম বিষয়ক সম্পাদক ইমরান হোসাইন (দৈনিক তুলশীগঙ্গা)।

এছাড়া নির্বাহী সদস্য হয়েছেন আকতার হোসেন বকুল (মোহনা টিভি), আল কারিয়া চৌধুরী (চ্যানেল ওয়ান), জুয়েল শেখ (দৈনিক বাংলাদেশ সমাচার), শফিকুল আলম চৌধুরী (দৈনিক জবাবদিহি) ও রাব্বিউল হাসান রমি (দৈনিক বাংলা)।

সাধারণ সদস্য পদে রয়েছেন সাজ্জাদুর রহমান সাজ্জাদ (দৈনিক নিরপেক্ষ), মাহফুজুর রহমান রিভু (দৈনিক দেশ সেবা), রাসেল আহমেদ (এশিয়া পোষ্ট), জাকির হাসান সোহাগ (দৈনিক পর্যবেক্ষণ), বাবুল হোসেন (দৈনিক দেশ মা), সাজ্জাদুল ইসলাম সাজু (দৈনিক ভোরের কথা), ফারুক হোসেন (দৈনিক বর্তমান কথা), আব্দুল হাই (বাংলা এডিশন), আজিজুল হাকিম রনি (দৈনিক ভোরের পাতা), মনোয়ার হোসেন (এনটিভি অনলাইন) ও হাসিবুল ইসলাম সানজিদ (দৈনিক এদিন)।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মানোন্নয়ন, তথ্যপ্রবাহের স্বচ্ছতা বজায় ও দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে তারা একযোগে কাজ করবেন। এতে করে জেলার সাংবাদিকদের মধ্যে সমন্বয় ও পেশাগত উন্নয়ন আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park