1. admin@weeklyprekkhapot.com : admin :
চুনারুঘাটের রেমা-কালেঙ্গা বনে দু'টি কিং কোবরা অবমুক্ত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

চুনারুঘাটের রেমা-কালেঙ্গা বনে দু’টি কিং কোবরা অবমুক্ত

।। মহিবুর তালুকদার শিবলু ।।
  • আপডেট সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৭৬ বার পঠিত
চুনারুঘাটের রেমা-কালেঙ্গা বনে দু'টি কিং কোবরা অবমুক্ত। (ছবি : প্রেক্ষাপট ডটকম)

হবিগঞ্জ, ১৩ এপ্রিল ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রেমা-কালেঙ্গা বনে বিশাল আকৃতির দু’টি কিং কোবরা সাপ অবমুক্ত করা হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, চুনারুঘাটের শ্রীবাড়ি চা বাগান এলাকা থেকে অত্যন্ত বিষধর এই সাপ দু’টি উদ্ধার করা হয়।
পরে বিট কর্মকর্তা আল আমিন এর নেতৃত্বে সেগুলোকে নিরাপদে রেমা-কালেঙ্গা সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়। উদ্ধার হওয়া দু’টি কিং কোবরার মধ্যে একটি ছিল স্ত্রী এবং অন্যটি পুরুষ।

বন বিভাগের এক কর্মকর্তা জানান, সাপ দু’টির মধ্যে একটি প্রায় ২৫ ফুট দীর্ঘ এবং অন্যটির দৈর্ঘ্য আনুমানিক ৮ থেকে ৯ ফুট। এ ধরনের বিষধর সাপ উদ্ধার ও অবমুক্ত করার ফলে স্থানীয় জনসাধারণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

বন বিভাগ জানিয়েছে, বন্যপ্রাণী সংরক্ষণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park