1. admin@weeklyprekkhapot.com : admin :
আসাম পাড়া বাজারে জলাবদ্ধতা নিরসনে চেয়ারম্যান মোহাম্মদ আলীর তদারকি - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

আসাম পাড়া বাজারে জলাবদ্ধতা নিরসনে চেয়ারম্যান মোহাম্মদ আলীর তদারকি

।। মহিবুর তালুকদার শিবলু ।।
  • আপডেট সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৭৮ বার পঠিত
(ছবি : চেয়ারম্যান মোহাম্মদ আলী)

চুনারুঘাট (হবিগঞ্জ), ১২ এপ্রিল ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের আসাম পাড়া বাজারের দীর্ঘদিনের ড্রেনেজ ও পানি নিষ্কাশন সমস্যার সমাধানে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন স্থানীয় চেয়ারম্যান মোহাম্মদ আলী।

রোববার (১২ এপ্রিল) সকালে চেয়ারম্যান নিজে উপস্থিত থেকে বাজারের ড্রেন ব্যবস্থার উন্নয়ন কাজের তদারকি করেন।

এসময় তাকে ড্রেনের মাপজোখ করতে এবং ফিতা টেনে কাজের অগ্রগতি যাচাই করতে দেখা যায়, যা স্থানীয়দের মাঝে ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

দীর্ঘদিন ধরে বাজারের ড্রেনগুলো ভরাট হয়ে থাকায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হতো জলাবদ্ধতা। এতে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। তবে চেয়ারম্যানের সরাসরি উদ্যোগ ও মাঠপর্যায়ে উপস্থিতি এই সমস্যার দ্রুত সমাধানের আশা জাগিয়েছে।

স্থানীয়রা জানান, একজন জনপ্রতিনিধি হিসেবে চেয়ারম্যান মোহাম্মদ আলীর এ ধরনের দায়িত্বশীল ও আন্তরিক ভূমিকা সত্যিই প্রশংসার দাবিদার। তার সরাসরি তদারকির ফলে কাজের গতি ও স্বচ্ছতা উভয়ই বৃদ্ধি পেয়েছে।

এলাকাবাসী আশা করছেন, তার এই উদ্যোগের মাধ্যমে খুব শিগগিরই আসাম পাড়া বাজারের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park