1. admin@weeklyprekkhapot.com : admin :
ডিমলায় কৃষি বিভাগের উদ্যোগে চরাঞ্চলের কৃষকদের মাঝে এলএলপি সেট ও পাইপ বিতরণ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ডিমলায় কৃষি বিভাগের উদ্যোগে চরাঞ্চলের কৃষকদের মাঝে এলএলপি সেট ও পাইপ বিতরণ

।। বাদশা সেকেন্দার ভুট্টো ।।
  • আপডেট সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৭৯ বার পঠিত
ডিমলায় কৃষি বিভাগের উদ্যোগে চরাঞ্চলের কৃষকদের মাঝে এলএলপি সেট ও পাইপ বিতরণ। (ছবি : প্রেক্ষাপট ডটকম)

ডিমলা (নীলফামারী), ১২ এপ্রিল ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
ডিমলা উপজেলা কৃষি বিভাগের আয়োজনে রোববার (১২ এপ্রিল) সকাল ১০টায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে “বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প”-এর আওতায় উপজেলার ৯টি চর গ্রুপের মোট ২৭০ জন কৃষকের মাঝে ৯টি এলএলপি (লো লিফট পাম্প) সেট এবং প্রতি গ্রুপে ৩০০ মিটার করে পাইপ বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য প্রিন্সিপাল মোঃ আব্দুস সাত্তার (এমপি)।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইমরানুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, অফিসার্স ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার, উপজেলা আমীর অধ্যাপক মুজিবুর রহমান, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী প্রধান, এনসিপি নেতা শাকিল প্রধানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, চরাঞ্চলের কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি ও সেচ ব্যবস্থার উন্নয়নে এই ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত হলে কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে এবং কৃষকদের জীবনমান উন্নত হবে।

অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে উপকরণ বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park