1. admin@weeklyprekkhapot.com : admin :
অমর-২১শের শ্রদ্ধাঞ্জলি প্রদান কার্যক্রম নির্বিঘ্ন করতে দক্ষিণ সিটি করপোরেশনের কর্মযজ্ঞ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

অমর-২১শের শ্রদ্ধাঞ্জলি প্রদান কার্যক্রম নির্বিঘ্ন করতে দক্ষিণ সিটি করপোরেশনের কর্মযজ্ঞ

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৪৫ বার পঠিত
অমর-২১শের শ্রদ্ধাঞ্জলি প্রদান কার্যক্রম নির্বিঘ্ন করতে দক্ষিণ সিটি করপোরেশনের কর্মযজ্ঞ

নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে ফেব্রুয়ারি-২০২৪ পালন নির্বিঘ্ন করতে বরাবরের মতো এবারও বিশাল কার্যক্রম সম্পাদন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ঢাদসিক)।
কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি প্রদান কার্যক্রম নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কর্মকাণ্ডের পাশাপাশি আজিমপুর কবরস্থানে ৩ জন ভাষা শহীদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণও করা হবে।
করপোরেশনের যান্ত্রিক ও পরিবেশ সার্কেলসহ প্রকৌশল বিভাগ, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ, পরিবহন বিভাগ এবং প্রশাসন শাখা হতে অমর একুশে ফেব্রুয়ারি পালন সুচারূভাবে সম্পাদনের লক্ষ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম ইতোমধ্যে শেষ করা হয়েছে।
কার্যক্রমের অংশ হিসেবে মগবাজার হতে শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি- কাকরাইল মসজিদ- মৎস ভবন- শিক্ষা ভবন- দোয়েল চত্ত্বর- কেন্দ্রীয় শহীদ মিনার, বঙ্গভবন হতে জিরো পয়েন্ট হয়ে আব্দুল গণি রোড- শিক্ষা ভবন- দোয়েল চত্বর- কেন্দ্রীয় শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনার হতে স্বাধীনতা চত্ত্বর হয়ে পলাশী- আজিমপুর কবরস্থান পর্যন্তসহ সংলগ্ন আশপাশের এলাকার ফুটপাত, সড়ক বিভাজক, সসার ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। বর্ণিত এলাকার ঝুঁকিপূর্ণ ব্যানার অপসারণ করা, সড়কের পটহোলস, ক্রসকাটিং, ফুটপাত ও সড়ক বিভাজক মেরামত ও রং করা, বৈদ্যুতিক বাতি সচল রাখা এবং মিডিয়ানের গাছের ডালপালা ছাটাই করা হয়েছে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাসহ বিশ্ববিদ্যালয়ের চতুর্পাশে রোড মার্কিং, ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার ও মেরামত করা হয়েছে। আগত দর্শনার্থীদের জন্য দুটি ‘মোবাইল টয়লেট’ লরি সরবরাহ করা হয়েছে।
এছাড়াও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ হতে কেন্দ্রীয় শহীদ মিনার ও এর আশপাশের এলাকায় বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে যা আগামীকাল বুধবার (২১ ফেব্রুয়ারি, ২০২৪ ইং) অবধি চলমান থাকবে। বিদ্যুৎ বিভাগের তত্ত্বাবধানে কেন্দ্রীয় শহীদ মিনার ও এর আশপাশের এলাকার রাস্তায় বৈদ্যুতিক বাতির সচলতা নির্বিঘ্ন রাখতে গ্রহণ করা হয়েছে বিশেষ উদ্যোগ। এই বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন করা ও বৈদ্যুতিক বাতি সচল রাখতে তাৎক্ষণিকভাবে সব ধরনের সহযোগিতা প্রদানের লক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন এলাকায় দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ।
এদিকে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park