1. admin@weeklyprekkhapot.com : admin :
খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

।। নিজস্ব প্রতিবেদক ।।
  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৫৫ বার পঠিত
খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। (ছবি : প্রেক্ষাপট ডটকম)

ঢাকা, ০৭ এপ্রিল ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেছেন, খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব।

‘খেলাধুলা বাড়ায় প্রাণ, হৃদয় থাকে শক্তিমান স্লোগান’ নিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে মঙ্গলবার (০৭ এপ্রিল) মিরপুরস্থ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এক গণমুখী সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, আমাদের সরকার নির্বাচনের দুই- তিন বছর আগে থেকে দেশের স্বাস্থ্য সেবা নিয়ে বিভিন্ন পরিকল্পনা করছিল। সরকার প্রিভেনশনের দিকে বেশি গুরুত্ব দিচ্ছে।

তিনি বলেন, আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমাদের সরকার খুব অল্প সময়ের মধ্যে এক লক্ষ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে।যার মধ্যে ৮০ শতাংশই নারী স্বাস্থ্য কর্মী নিয়োগ দেওয়া হবে। তারা বিভিন্ন ওয়ার্ডে, ইউনিয়নে সংশ্লিষ্ট স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে মানুষের ঘরে ঘরে গিয়ে স্বাস্থ্য সেবা প্রদান করবে এবং বিভিন্ন জটিল রোগ সম্পর্কে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করবেন।

প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলাকে উদ্বুদ্ধ করতে বর্তমান সরকার ক্রীড়াকে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে ১২৯ জন জাতীয় খেলোয়াড়দের ক্রীড়া ভাতা এবং ক্রীড়া কার্ডের আওতায় এনেছে। অল্প সময়ের মধ্যে অবশিষ্ট আরো ৫০০ জনকে এই ক্রীড়া ভাতার আওতায় আনা হবে। আগামী ৩০ এপ্রিল ১২ থেকে ১৪ বছরে শিশু-কিশোরদের নিয়ে শুরু হবে নতুন কুড়ি স্পোর্টস। চতুর্থ শ্রেণী থেকে আটটি ইভেন্টে খেলাধুলাকে শ্রেণিকক্ষে বাধতামূলক করা কার্যক্রম চলমান রয়েছে। এখানে অন্যান্য বিষয়ের মত খেলাধুলাতে পাশ-ফেল করার একটি বিষয় রয়েছে।

বক্তব্যের শেষে প্রতিমন্ত্রী জাতীয় হার্ট ফাউন্ডেশনের বিভাগীয় পর্যায় এরকম প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য আহ্বান জানান এবং সরকারের সকল প্রকারের সহযোগিতা প্রদান করার আশ্বাস দেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park