1. admin@weeklyprekkhapot.com : admin :
পাঁচবিবি পৌর জামায়াতের উদ্যোগে অসহায় রোগীকে মানবিক সহায়তা প্রদান - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

পাঁচবিবি পৌর জামায়াতের উদ্যোগে অসহায় রোগীকে মানবিক সহায়তা প্রদান

।। জয়পুরহাট প্রতিনিধি ।।
  • আপডেট সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১২৫ বার পঠিত
পাঁচবিবি পৌর জামায়াতের উদ্যোগে অসহায় রোগীকে মানবিক সহায়তা প্রদান। (ছবি : প্রেক্ষাপট ডটকম)

পাঁচবিবি (জয়পুরহাট), ০৬ এপ্রিল ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
জয়পুরহাটের পাঁচবিবি পৌর এলাকায় মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র স্থানীয় নেতৃবৃন্দ। অসহায় ও রোগাক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়ে তারা সামাজিক দায়বদ্ধতার অনন্য নজির স্থাপন করেছেন।

সোমবার (০৬ এপ্রিল) পাঁচবিবি পৌর জামায়াতের উদ্যোগে পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা, অসহায় কিডনি রোগী রশিদা বেগমকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

জানা যায়, স্বামীহারা রশিদা বেগম দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছেন। ব্যয়বহুল চিকিৎসা চালাতে গিয়ে তার পরিবার চরম আর্থিক সংকটে পড়ে। এমন কঠিন পরিস্থিতিতে মানবিক দায়িত্ববোধ থেকে পাঁচবিবি পৌর জামায়াত তার পাশে দাঁড়িয়ে সহায়তার হাত বাড়িয়ে দেয়।

সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার, পৌর জামায়াতের আমীর মাওলানা আবুল বাশার, ১নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ আরিফ হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, সমাজের অসহায়, দুস্থ ও রোগাক্রান্ত মানুষের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব। তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park