1. admin@weeklyprekkhapot.com : admin :
চাঁপাইনবাবগঞ্জে যমুনা টেলিভিশনের ১ যুগ পূর্তি উদযাপন - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

চাঁপাইনবাবগঞ্জে যমুনা টেলিভিশনের ১ যুগ পূর্তি উদযাপন

।। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ।।
  • আপডেট সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৬১ বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জে যমুনা টেলিভিশনের ১ যুগ পূর্তি উদযাপন। (ছবি : প্রেক্ষাপট ডটকম)

‎চাঁপাইনবাবগঞ্জ, ০৬ এপ্রিল ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
‎আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে যমুনা টেলিভিশনের ১ যুগ পূর্তি উদযাপিত হয়েছে।

রোববার (০৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বর্নাঢ্য র‌্যালীর মাধ্যমে ১ যুগ পূর্তির আনুষ্ঠানিকতা শুরু হয়। র‌্যালীটি চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাব থেকে শুরু হয়ে কলেজ মোড় ঘুরে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।

পরে প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি হোসেন শাহ নেওয়াজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ, চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল আলম, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক ডাবলু কুমার ঘোষ।

যমুনা টেলিভিশনের প্রতিনিধি মনোয়ার হোসেন জুয়েল স্বাগত বক্তব্য দেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাপ্তাহিক সোনামসজিদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক জোনাব আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, ডিবিসি নিউজের প্রতিনিধি জহুরুল ইসলাম।

উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন, দৈনিক চাঁপাই দর্পণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, দৈনিক গৌড় বাংলা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আজিজুর রহমান শিশির, চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম মানিক প্রমূখ।

‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঐতিহ্যবাহী গম্ভীরা গানের (নাতি) মানি রহমান।

‎এসময় বক্তরা দীর্ঘ ১ যুগে যমুনা টেলিভিশনের সাহসী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। ঐতিহাসিক জুলাই আন্দোলন জনগণের মতামত নিরপেক্ষভাবে জাতির সামনে তুলে ধরায় অভিনন্দন জানান। আগামীতে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

‎পরিশেষে কেক কেটে দ্বিতীয় যুগে পদার্পণ উদযাপন করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park