1. admin@weeklyprekkhapot.com : admin :
টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ : নৌপরিবহন প্রতিমন্ত্রী - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ : নৌপরিবহন প্রতিমন্ত্রী

।। কক্সবাজার প্রতিনিধি ।।
  • আপডেট সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৫৫ বার পঠিত
টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ : নৌপরিবহন প্রতিমন্ত্রী। (ছবি : প্রেক্ষাপট ডটকম)

কক্সবাজার, ০৬ এপ্রিল ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
মায়ানমারের চলমান সংঘাতের কারণে দীর্ঘদিন ধরে স্থবির থাকা কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগ এর প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এমপি।

সোমবার (০৬ এপ্রিল) তিনি টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের কেরুনতলী এলাকায় নাফ নদীর তীরবর্তী স্থলবন্দর পরিদর্শন করেন।

এ সময় তিনি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী, ব্যবসায়ী প্রতিনিধি এবং বন্দর ব্যবস্থাপনার সঙ্গে জড়িত বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বন্দর এলাকার গুদামে সংরক্ষিত পণ্যসহ সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন। পরে সাংবাদিকদের তিনি জানান, টেকনাফ স্থলবন্দর পুনরায় সচল করতে সরকার কার্যক্রম শুরু করেছে।

এ বিষয়ে বিজিবি, কোস্ট গার্ড, কাস্টমস, এনবিআর, সিএন্ডএফ এজেন্টসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে।

তিনি আরও বলেন, জনগণের চাহিদা এবং ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনায় নিয়ে সীমান্ত বাণিজ্য পুনরায় চালুর বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে। বাংলাদেশ ও মিয়ানমার সরকারের সমন্বয়ের মাধ্যমেও বাণিজ্য কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা চলছে।

এছাড়াও নৌপরিবহন প্রতিমন্ত্রী কক্সবাজার লাইট হাউস এবং নির্মানাধীন বিআইডব্লিউটিএর জেটিঘাট পরিদর্শন করেন।

পরিদর্শনকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি; স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মুহাম্মদ মানজারুল মান্নানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park