1. admin@weeklyprekkhapot.com : admin :
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

।। নিজস্ব প্রতিবেদক ।।
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৫৭ বার পঠিত
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। (ছবি : প্রেক্ষাপট ডটকম)

ঢাকা, ৩১ মার্চ ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর অফিস কক্ষে মঙ্গলবার (৩১ মার্চ) যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক-এঁর সাথে বাংলাদেশে নিযুক্ত রিপাবলিক অব চায়না রাষ্ট্রদূত Yao Wen এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

এ সময় প্রতিমন্ত্রী মো: আমিনুল হক চীনের রাষ্ট্রদূতকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে স্বাগত জানান। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী খেলাধুলা খুব পছন্দ করেন এবং খেলাধুলা কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন।

তিনি ক্রিকেট, ফুটবলের মত সকল খেলাকে সমান গুরুত্ব দিয়েছেন। তারই অংশ হিসেবে গতকাল খেলোয়াড়দের ক্রীড়া ভাতা এবং ক্রীড়া কার্ড প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে আমরা দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন করতে চাই। ভলিবল, আর্চারি, ব্যাডমিন্টন, শুটিং এই খেলাগুলোতে চায়না ও বাংলাদেশের একসাথে কাজ করার সুযোগ রয়েছে। আমাদের বিভিন্ন খেলার কোচ এবং কোচদের ট্রেনিং এ চীনের সহযোগিতা চাই।

এ সময় প্রতিমন্ত্রী চায়নার জাতীয় পুরুষ ফুটবল দলকে বাংলাদেশের সাথে ফ্রেন্ডশিপ ম্যাচ খেলার আমন্ত্রণ জানান এবং স্পোর্টস ইনস্টিটিউটে বিনিয়োগ করার আহ্বান জানান।

চায়না রাষ্ট্রদূত Wao Yen খেলোয়াড়দের মাসিক ভাতার আওতায় আনার উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি বলেন, চায়নার পুরুষ ফুটবল দলের সাথে ফ্রেন্ডলি ম্যাচের বিষয়টি বিবেচনা করা হবে। এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশের যুব প্রশিক্ষণ কেন্দ্র এবং স্পোর্টস ইন্ডাস্ট্রিতে বিনিয়োগের আশা ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park