1. admin@weeklyprekkhapot.com : admin :
রিয়াদের কাছে তিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ : সৌদি আরব - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

রিয়াদের কাছে তিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ : সৌদি আরব

।। আন্তর্জাতিক ডেস্ক ।।
  • আপডেট সময় : রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ৫১ বার পঠিত

ঢাকা, ২২ মার্চ ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
সৌদি আরবের রাজধানী রিয়াদের আশেপাশে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ রোববার এ তথ্য জানিয়েছে।

খবর, বার্তা সংস্থা এএফপি’র।

মন্ত্রণালয়ের এক মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। অন্য দুটি জনবসতিহীন এলাকায় পড়েছে।

রোববার ভোরে সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ সতর্কতা জারি করে। তবে বিপদ কেটে গেছে নিশ্চিত হওয়ার পর সাত মিনিটের মধ্যে তা বাতিল করা হয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মধ্যরাতের পর থেকে পাঁচটি ড্রোনও প্রতিহত করা হয়েছে।

মার্কিন-ইসরাইলি হামলার পর সৃষ্ট আঞ্চলিক সংঘাতের জবাবে ইরান সৌদি আরব ও এর উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে।

তেলসমৃদ্ধ দেশগুলোতে চালানো এসব হামলা, যার মধ্যে কয়েকটি জ্বালানি স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে, বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে আকস্মিক ঘাটতির আশঙ্কা বাড়িয়ে দিয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park