1. admin@weeklyprekkhapot.com : admin :
বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

।। ফরহাদ হোসেন ।।
  • আপডেট সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৬৬ বার পঠিত
বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ। (ছবি : প্রেক্ষাপট ডটকম)

ঢাকা, ১৩ মার্চ ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সৈনিকদেরকে শুদ্ধ উচ্চারণে ক্বেরাত চর্চা ও সুললিত কণ্ঠে আযান-এ অনুপ্রাণিত করার লক্ষ্যে বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী আজ শুক্রবার (১৩ মার্চ) বাদ জুম্মা পিলখানাস্থ কেন্দ্রীয় জামে মসজিদে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও ট্রফি বিতরণ করেন।

এসময় বিজিবি’র সকল পর্যায়ের কর্মকর্তা, সৈনিক এবং অসামরিক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

গত ১১ মার্চ ২০২৬ তারিখ থেকে পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে ০৩ দিনব্যাপী আযান ও ক্বেরাত প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। আযান প্রতিযোগিতায় চূড়ান্তপর্বে রামু সেক্টরের অধীনস্থ টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর ল্যান্স নায়েক মোহাম্মদ জাকারিয়া ১ম স্থান এবং ঢাকা সেক্টরের অধীনস্থ ঢাকা ব্যাটালিয়ন (৫ বিজিবি) এর সিপাহী মোঃ সাইফুল ইসলাম ২য় স্থান অধিকার করেন।

অপরদিকে, ক্বেরাত প্রতিযোগিতায় চূড়ান্তপর্বে শ্রীমঙ্গল সেক্টরের অধীনস্থ হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর নায়েক মোঃ বিলাল আহমদ ১ম স্থান এবং কুষ্টিয়া সেক্টর সদর দপ্তরের সিপাহী মোঃ রাকিবুল ইসলাম ২য় স্থান অধিকার করেন।

আযান ও ক্বেরাত উভয় প্রতিযোগিতায় দলগতভাবে রামু সেক্টর চ্যাম্পিয়ন এবং কুষ্টিয়া সেক্টর রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park