1. admin@weeklyprekkhapot.com : admin :
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে, দাবি ইরানের - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে, দাবি ইরানের

।। আন্তর্জাতিক ডেস্ক ।।
  • আপডেট সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৬১ বার পঠিত

ঢাকা, ১১ মার্চ ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি আজ জানিয়েছে, মধ্যপ্রাচ্যে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে ইরান।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এক বিবৃতির বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, এই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে তীব্র ও ভয়াবহ আক্রমণ ছিল, যা প্রায় তিন ঘণ্টা ধরে চলে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

বিপ্লবী গার্ড বাহিনী জানায়, এই হামলার লক্ষ্যবস্তু ছিল ইসরাইলের বিভিন্ন শহর, যার মধ্যে তেল আবিব ও হাইফা রয়েছে। এছাড়া ‘পশ্চিম জেরুজালেম’ এলাকাও লক্ষ্যবস্তু করা হয়—এটি বিতর্কিত জেরুজালেম শহরের সেই এলাকা যা বর্তমানে পুরোপুরি ইসরাইলের নিয়ন্ত্রণে রয়েছে।

ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, দেশের দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে এবং সেগুলো প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

এএফপি’র সাংবাদিকরা জানিয়েছেন, জেরুজালেমে বিমান হামলার সতর্কতা সাইরেন বাজতে শোনা গেছে এবং দূরে বিস্ফোরণের শব্দও শোনা গেছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার এই দফায় ইরাকের কুর্দিস্তান অঞ্চলের এরবিলে থাকা যুক্তরাষ্ট্রের একাধিক লক্ষ্যবস্তু এবং বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের ঘাঁটিকেও লক্ষ্য করে চালানো হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে হামলার পর শুরু হওয়া মধ্যপ্রাচ্যের এই সংঘাতের জবাবে ইরান ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে।

এর আগে ইরানের তাসনিম সংবাদ সংস্থায় প্রকাশিত এক বিবৃতিতে বিপ্লবী গার্ড বাহিনী জানায়, বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের ঘাঁটি এবং ইরাকের কুর্দি অঞ্চলের আরও তিনটি স্থাপনাকে লক্ষ্য করে বিপুল সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

বিপ্লবী গার্ড বাহিনী মঙ্গলবার দাবি করেছে, হরমুজ প্রণালীর কাছে কোনো মার্কিন নৌবাহিনীর জাহাজ যাওয়ার ‘সাহস দেখায়নি’। এর আগে যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট বলেছিলেন, মার্কিন নৌবাহিনী একটি তেলবাহী ট্যাংকারকে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে পার হতে সহায়তা করেছে। তবে কয়েক মিনিটের মধ্যেই তিনি সামাজিক মাধ্যমে দেওয়া সেই পোস্টটি মুছে ফেলেন।

আজ ভোরে উপসাগরীয় অঞ্চলে নতুন হামলার খবর পাওয়া গেছে। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে সক্ষম হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park