জয়পুহাট, ০৬ মার্চ ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার কৃষক দলের আহ্বায়ক মনোয়ার হোসেন মুকুল সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। তিনি আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড ইসমাইলপুর মধ্যপাড়া গ্রামের সাবেক মেম্বার ছিলেন।
গতকাল পূর্বমাতাপুর মোড়ে মোটরসাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের ICU-তে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (০৬ মার্চ) ইফতারের পরে মৃত্যু বরন করেন।
তার এ মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া।