1. admin@weeklyprekkhapot.com : admin :
সংবাদকর্মীদের পেশাগত দায়ীত্ব পালনে বাধা, যুবদলের তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ! - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সংবাদকর্মীদের পেশাগত দায়ীত্ব পালনে বাধা, যুবদলের তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ!

।। মোঃ হাবিবুর রহমান ।।
  • আপডেট সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৭৮ বার পঠিত

মুন্সিগঞ্জ, ০৬ মার্চ ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা যুবদলের তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। সংগঠনের গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে থেকে দলীয় পরিচয় ব্যবহার করে স্থানীয় গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে এই নোটিশ জারি করা হয়েছে।

নোটিশপ্রাপ্তরা হলেন শ্রীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন, সদস্য আরিফ হোসেন বাবু মোল্লা এবং সদস্য অনিক ইসলাম অভি।

চলতি বছরের ৫ মার্চ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্যাডে পাঠানো ওই নোটিশে বলা হয়, তাদের বিরুদ্ধে সংগঠনবিরোধী এমন কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। এ অবস্থায় কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপির নিকট উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত নোটিশে বিষয়টি জানানো হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park