1. admin@weeklyprekkhapot.com : admin :
সিরাজদিখানে অবৈধ ভাট্রি কারখানা উচ্ছেদ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সিরাজদিখানে অবৈধ ভাট্রি কারখানা উচ্ছেদ

।। মোঃ হাবিবুর রহমান ।।
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৮৮ বার পঠিত
সিরাজদিখানে অবৈধ ভাট্রি কারখানা উচ্ছেদ। (ছবি : প্রেক্ষাপট ডটকম)

মুন্সিগঞ্জ, ০৫ মার্চ ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
মুন্সিগঞ্জের সিরাজদিখানে অবৈধ ভাট্রি কারখানা উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (০৫ মার্চ) সকাল ১১.৩০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়ন এর গুয়াখোলায় অবৈধ এবং পরিবেশ ও মানবস্বাস্থ্যের জন্য বিপদজনক ভাট্টি কারখানায় সহকারী কমিশনার (ভূমি) মো: তৌহিদুল ইসলাম বারি এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় পরিবেশ অধিদপ্তর সিনিয়র কেমিস্ট মো: সানোয়ার, সিরাজদিখান থানা পুলিশ ও সিরাজদিখান ফায়ার সার্ভিসের টিম সহযোগিতা করেন। সার্বিক দিক বিবেচনা করে নির্দেশনা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার।

মোবাইল কোর্ট এর নির্দেশনা অনুযায়ী ভেক্যু দিয়ে অবৈধ এবং পরিবেশ ও মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকারক ভাট্টি কারখানাটি ধ্বংস করে দেওয়া হয়।

জনস্বার্থে উপজেলা প্রশাসন, সিরাজদিখান এর মোবাইল কোর্ট অব্যাহত থাকবে জানান প্রসাশন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park