1. admin@weeklyprekkhapot.com : admin :
মেসির আবেগঘন পোস্টে আর্জেন্টিনার এক বছর - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

মেসির আবেগঘন পোস্টে আর্জেন্টিনার এক বছর

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৫ বার পঠিত

স্পোর্টস ডেস্ক:
২০২২ সালের ১৮ ডিসেম্বর বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। ওই ঘটনার পর এক বছর কেটে গেছে। বিশ্ব জয়ের এক বছর পূর্তিতে আবেগঘন পোস্ট করলেন লিওনেল মেসি। বিশ্বকাপ জয়ের রাতের একাধিক ছবি পোস্ট করেছেন সমাজমাধ্যমে। সঙ্গে তিনটি বাক্যে নিজের অনুভূতির কথা বুঝিয়ে দিয়েছেন। মেসির পোস্ট সাথে সাথেই ভাইরাল হয়েছে।
মেসি নিজের পোস্টে লিখেছেন, ‘আমার ফুটবলজীবনের সবচেয়ে সুন্দর পাগলামির একটা বছর। অবিস্মরণীয় স্মৃতি রয়েছে যা হৃদয়ে থেকে যাবে সারা জীবন। সবাইকে বিশ্ব জয়ের বর্ষপূর্তির শুভেচ্ছা।’
কাতারের লুসাইল স্টেডিয়ামের বাইরে বিশ্বকাপ হাতে নিয়ে মেসির একটি ছবি রয়েছে। এ ছাড়া সাজঘরে বিশ্বকাপ ট্রফিকে মেসির চুম্বনের ছবি, বিছানায় ট্রফি নিয়ে শোয়ার ছবি এবং গোটা দলের সাথে উল্লাসের ছবি রয়েছে। একটি ভিডিওয় আর্জেন্টিনার সমর্থকদের উল্লাসও রয়েছে।
প্রসঙ্গত, এক বছর আগে ফাইনালে আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল ফ্রান্সের। নির্ধারিত সময়ে খেলা শেষ হয় ৩-৩ ব্যবধানে। টাইব্রেকারে গোলকিপার এমিলিয়ানো মার্তিনেসের হাতে ভর করে ৪-২ ব্যবধানে জেতে আর্জেন্টিনা। ১৯৮৬ সালে শেষবার আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছিল দিয়েগো মারাডোনার হাত ধরে। তার ৩৬ বছর পর দেশকে বিশ্বকাপ দেন মেসি। জীবনের অধরা স্বপ্ন পূরণ করেন তিনি। সেই সাথে আর্জেন্টিনায় আলাদা সম্ভ্রম তৈরি করে ফেলেন। মারাডোনার সাথে প্রতিনিয়ত তার যে তুলনা চলত, তাতে দাঁড়ি পড়ে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park