1. admin@weeklyprekkhapot.com : admin :
ক্রীড়াঙ্গণের উন্নয়নে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহকে এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ক্রীড়াঙ্গণের উন্নয়নে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহকে এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

॥ ফরহাদ হোসেন ॥
  • আপডেট সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৪ বার পঠিত
ক্রীড়াঙ্গণের উন্নয়নে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহকে এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর। (ছবি : প্রেক্ষাপট ডটকম)

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
দেশের ক্রীড়াঙ্গণের সামগ্রিক উন্নয়ন ও খেলোয়াড়দের পেশাদারিত্ব নিশ্চিত করতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে দেশের শীর্ষস্থানীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ক্রীড়াঙ্গণের উন্নয়ন সাধনে সরকারি প্রচেষ্টার পাশাপাশি বেসরকারি খাতের, বিশেষ করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম। দেশের সব ফেডারেশন সমানভাবে আর্থিক সচ্ছল নয়। সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আপনারা প্রতিটি খেলার সাথে যুক্ত থাকুন এবং নিয়মিত স্পন্সরশিপের মাধ্যমে ক্রীড়াঙ্গনের অবিচ্ছেদ্য অংশীদার হোন।

খেলোয়াড়দের জীবনমান উন্নয়ন ও ভবিষ্যৎ সুরক্ষার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আমরা খেলাধুলাকে একটি সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করছি। জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের একটি নির্দিষ্ট বেতন কাঠামোর আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়া তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচিটি পবিত্র ঈদুল ফিতরের পরপরই দেশব্যাপী শুরু করা হবে।

সভায় উপস্থিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নির্বাহীবৃন্দ ক্রীড়া মন্ত্রণালয়ের এই উদ্যোগকে স্বাগত জানান। ক্রীড়া ব্যাক্তিত্ব প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং দেশের ক্রীড়াঙ্গণকে বিশ্বমানে উন্নীত করতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park