1. admin@weeklyprekkhapot.com : admin :
ধামইরহাটে হেরোইন’সহ গ্রেফতার-১ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ধামইরহাটে হেরোইন’সহ গ্রেফতার-১

।। রোকনুজ্জামান রুবেল ।।
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯০ বার পঠিত
ধামইরহাটে হেরোইন’সহ গ্রেফতার-১। (ছবি : প্রেক্ষাপট ডটকম)

নওগাঁ, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
নওগাঁ জেলার ধামইরহাট এলাকা থেকে হেরোইন’সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ সিপিসি-৩ এর গোয়েন্দা দল।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ধামইরহাট থানাধীন জাহানপুর এলাকায় উল্লেখিত মাদক ব্যবসায়ী মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল একই তারিখ ৫.৩০ মিনিটে নওগাঁ জেলার ধামইরহাট থানাধীন জাহানপুর এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী, ফরমান মন্ডল (৫৪), পিতা-মৃত আজিবর মন্ডল, সাং-বড় নারায়ণপুর, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাট। ফরমানকে আটক করে।

পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে আটককৃত মাদক ব্যবসায়ীকে তল্লাশী করে তার নিকট হতে অবৈধ মাদকদ্রব্য ৫৫ গ্রাম হেরোইন (যার মূল্য অনুমান ৫৫ হাজার টাকা, ০১টি মোবাইল ফোন এবং মাদক বিক্রয়ের নগদ ৩,৩৬০ টাকা উদ্ধার করতঃ উক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামি ফরমান চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করতঃ নওগাঁ এবং জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো।

আসামিকে জিজ্ঞাসাবাদে সে অকপটে স্বীকার করে ও বলে যে, অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল।

মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। 

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park