মুন্সিগঞ্জ, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা বাজার এলাকায় পবিত্র রমজান মাস উপলক্ষে দ্রব্য মূল্যের দাম স্থিতিশীল রাখতে সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০:৩০ মিনিট থেকে ১২.৩০ মিনিট পর্যন্ত বাজার মনিটরিং এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
এ সময় বাজারের ৬ জন ব্যবসায়ীকে জরিমানা করা হয় (মুদি,ফল,মাংস)।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারা অনুযায়ী দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শন না করায় মোট ০৬টি মামলায় সর্বমোট ১১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শনের সাথে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয়ের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয় এবং অধিক মূল্যে পণ্য বিক্রয়ের দন্ডের বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়।
বাজারের স্থিতিশীলতা রক্ষায় উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে জানান প্রশাসন।
উপজেলা প্রসাশনের অভিযানকে ধন্যবাদ জানিয়ে ক্রেতারা বলেন, প্রসাশনের এধরণের অভিযান অব্যাহত থাকলে আমরা আমাদের প্রয়োজনীয় কেনা কাটা সঠিক মৃল্যে ক্রয় করতে পারবো।