1. admin@weeklyprekkhapot.com : admin :
সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দেখতে আসলেন সাংসদ আব্দুল্লাহ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দেখতে আসলেন সাংসদ আব্দুল্লাহ

।। মোঃ হাবিবুর রহমান ।।
  • আপডেট সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১১ বার পঠিত
সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দেখতে আসলেন সাংসদ আব্দুল্লাহ। (ছবি : প্রেক্ষাপট ডটকম)

মুন্সিগঞ্জ, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মুন্সীগঞ্জ-০১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ হঠাৎ করেই পরিদর্শনে আসেন। মুহূর্তেই খবরটি ছড়িয়ে পড়লে ছুঁটে আসেন চিকিৎসকরা। সংসদ সদস্যের বিভিন্ন প্রশ্নে রীতিমতো হতভম্ব হন চিকিৎসকেরা।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে আসেন তিনি।

এসময় হাসপাতালের দালাল চক্রসহ নানা অব্যবস্থাপনার অভিযোগ নিয়ে সংসদ সদস্যের কাছে ছুটে আসেন সাধারন রোগীরা। প্রশ্ন তোলেন চিকিৎসকদের বিভিন্ন স্বেচ্ছাচারিতা ও দৈনন্দিন কর্মকাণ্ড নিয়ে।

এছাড়া ভুক্তভোগী সেবা প্রত্যাশীরা নির্ধারিত সময়ে চিকিৎসক না পাওয়া, চিকিৎসকদের অনুপস্থিতি, প্রয়োজনীয় ঔষধ না পাওয়া ও দালাল চক্রের বেপরোয়া দৌরাত্ম সহ নানা অনিয়মের অভিযোগ তোলেন।

সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ রোগীদের সাথে সরাসরি কথা বলে হাসপাতালের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, অবহেলার কথা জানতে পারেন এবং সাথে সাথে ব্যবস্থা নেন৷ সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার-নার্সদের হাজিরা বই চেক করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিটি ওয়ার্ড ও কেবিন পরিদর্শন করেন৷ রোগীদের খোঁজ খবর নেন কারো কোন অভিযোগ আছে কিনা রোগীদের নিকট জানতে চান৷

সেবা প্রত্যাশী অনেকেই বলেন, নার্স এবং ডাক্তাররা রোগীদের সাথে খারাপ আচরণ করেন, এখানে কিছু কিছু পরীক্ষার ব্যবস্থা থাকলেও তারা প্রাইভেট ডায়গনিস্ট সেন্টারে পরীক্ষা করার জন্য পাঠিয়ে দেন। হাসপাতালের পরিচালক ডাক্তার জামশেদ ফরিদী হাসপাতালের বিভিন্ন বিষয় সংসদ সদস্যকে অবহিত করেন।

সংসদ সদস্য হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে জোড় দিয়ে তিনি আরও বলেন, আমি ব্যক্তিগতভাবে একজন পরিচ্ছন্ন কর্মী নিয়োগ দিব। এখানে যাতে হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন থাকে। ইউএনও ও ডিসি সাহেবের সাথে আলোচনা করে হাসপাতালে সার্বক্ষণিক নিরাপত্তার জন্য দুইজন আনসার দেওয়ার ব্যবস্থা করা হবে।

তিনি হাসপাতালে যেন কোন ব্রোকার না প্রবেশ করতে পারে সে বিষয়ে সিরাজদিখান থানার ওসি- কে দেখভাল করার নির্দেশ প্রদান করেন৷ ডাক্তার নার্স এবং অন্যান্য স্টাফদের উপস্থিতি নিশ্চিত করার জন্য হাসপাতালের পরিচালক কে নির্দেশ প্রদান করে। কোন প্রকার অনিয়ম পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন৷

এ সময় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সংসদ সদস্যে পি,এস, অহিদুল ইসলামসহ অনেকে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park