1. admin@weeklyprekkhapot.com : admin :
জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে ইফতার ও দোয়া মাহফিলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে ইফতার ও দোয়া মাহফিলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী

॥ ফরহাদ হোসেন ॥
  • আপডেট সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৩ বার পঠিত
জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে ইফতার ও দোয়া মাহফিলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী। (ছবি : প্রেক্ষাপট ডটকম)

ঢাকা, ২০ ফেব্রুয়ারি ২০২৬ (প্রেক্ষাপট ডটকম):
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন আজ সাংবাদিকদের সাথে প্রেসক্লাব আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। এসময় মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রেসক্লাব দেশের সাংবাদিকদের মিলন কেন্দ্র। রমজানের শুরুতেই এখানে সবার সাথে ইফতার করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সফলভাবে দেশ পরিচালনায় সকলের সহযোগিতা ও দোয়া প্রার্থনা করেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ঢাকায় জাতীয় প্রেসক্লাবের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে বক্তৃতাকালে তথ্য মন্ত্রী এসব কথা বলেন। প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সম্পাদক, সিনিয়র সাংবাদিক এবং বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্যবৃন্দ এতে অংশ নেন।

অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার দ্রুততম সময়ে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ। এ বিষয়ে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, সাংবাদিকদের সহযোগিতা সরকারকে সঠিক পথে চলতে সাহায্য করবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ। এসময় মঞ্চে আরো উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি আবু আবদুল্লাহ এম ছালেহ, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, ডিইউজের সাধারণ সম্পাদক খুরশীদ আলম, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য আবদুল হাই শিকদার, বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ডিইউজের সভাপতি মোঃ শহিদুল ইসলাম।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park