1. admin@weeklyprekkhapot.com : admin :
নদীমাতৃক বাংলাদেশকে ধরে রাখার জন্য বিআইডব্লিউটিএ'র কর্মকর্তা কর্মচারীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে : নৌপরিবহন প্রতিমন্ত্রী - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

নদীমাতৃক বাংলাদেশকে ধরে রাখার জন্য বিআইডব্লিউটিএ’র কর্মকর্তা কর্মচারীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৫৯ বার পঠিত
নদীমাতৃক বাংলাদেশকে ধরে রাখার জন্য বিআইডব্লিউটিএ'র কর্মকর্তা কর্মচারীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, নদীমাতৃক বাংলাদেশকে ধরে রাখার জন্য বিআইডব্লিউটিএ’র কর্মকর্তা কর্মচারীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তার মধ্যে একটি দিন সকলে মিলিত হয়ে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ তাদেরকে আনন্দ ও বিনোদন দিচ্ছে।
প্রতিমন্ত্রী শুক্রবার (১৬ ফেব্রুয়ারি, ২০২৪ ইং) ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
এসময় অন্যান্যের মধ্যে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, বিআইডব্লিউটিএ’র সদস্য (প্রকৌশল) মোহাম্মদ মনোয়ার উজ জামান, সদস্য (পরিকল্পনা ও পরিচালন) মো: সেলিম ফকির, সদস্য (অর্থ) কমান্ডার মোঃ রফিউল হাসাইন(অব:), বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আহ্বায়ক মোঃ সাজিদুর রহমান এবং বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।
বিআইডব্লিউটিএ’র ১৭টি বিভাগের ২০০০ প্রতিযোগী ৪২টি ইভেন্টে অংশ নেয়।
ক্রীড়াবিদদের শপথ বাক্য পাঠ করান বিআইডব্লিউটিএ’র পরিচালক (প্রশাসন ও মানব সম্পদ) কাজী ওয়াকিল নওয়াজ। মশাল প্রজ্জ্বলন করেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সদস্য সচিব মোঃ মুনছুর আলী মোল্লা। প্রতিযোগীদের মার্চ পাস্ট পরিচালনা করেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার যুগ্ম আহ্বায়ক মোঃ আক্তার হোসেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park