1. admin@weeklyprekkhapot.com : admin :
জয়পুরহাটে ১০টি স্বর্ণের বারসহ তিন চোরাকারবারি গ্রেফতার  - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

জয়পুরহাটে ১০টি স্বর্ণের বারসহ তিন চোরাকারবারি গ্রেফতার 

রোকনুজ্জামান রুবেল, জয়পুরহাট প্রতিনিধি:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৯৮ বার পঠিত
জয়পুরহাটে ১০টি স্বর্ণের বারসহ তিন চোরাকারবারি গ্রেফতার 

রোকনুজ্জামান রুবেল, জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্ত এলাকা থেকে ১০টি স্বর্ণের বারসহ তিন চোরাচালানকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা, বুধবার (১৪ ফেব্রুয়ারি, ২০২৪ ইং) সন্ধ্যায় দিকে উপজেলার উচনা সীমান্ত এলাকা তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা গ্রামের রহিদুল ইসলাম (৪০), মঞ্জুর রহমান (৪২) ও ফরিদুল ইসলাম (৪৫)।
বিজিবি জানায়, সোনা চোরাচালানকারী বাংলাদেশ থেকে ভারতের সোনা পাচার করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ২০ বিজিবি ব্যাটালিয়নের জোয়ানরা সীমান্ত এলাকায় অভিযান পরিচালানা করে ১০টি স্বর্ণের বার, ১টি মোটরসাইকেল, ৩টি মোবাইল ফোন ও নগদ ৪৯ হাজার ৩০ টাকাসহ তাদের আটক করা হয়।
মালামালের বর্তমান বাজার মূল্য হবে ১ কোটি ১২ লাখ ৬ হাজার ৪১৯ টাকা।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী ২০২৪ ইং) বেলা ১১টায় জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে উপ-অধিনায়ক মেজর আতিফ হাসান এই তথ্য নিশ্চিত করেন এবং বলেন- কিছু অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে বাংলাদেশ থেকে বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ভারতে স্বর্ণ পাচারের চেষ্টা করে থাকেন। এক্ষেত্রে ভারতীয় কিছু ব্যাবসায়ীরা তাদের সঙ্গে জড়িত থাকে বলে জানা গেছে। এই অসাধু ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের ক্ষেত্রে নিরাপদ পথ হিসেবে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা টার্গেট করে থাকেন। স্বর্ণ পাচারের ক্ষেত্রে প্রভাবশালীরা জড়িত থাকলেও তারা ধরা ছোঁয়ার বাইরে থাকেন অনেক সময়। স্বর্ণ চোরা চালানের ক্ষেত্রে তারা ভাড়িদের ব্যবহার করে থাকেন। স্বর্ণ পাচারের ক্ষেত্রে মূলহোতারা থাকেন ধরা ছোঁয়ার বাইরে। কারণ স্বর্ণসহ ভাড়িরা ধরা পরলেও তারা স্পটে থাকেন না। এক্ষেত্রে মামলাও হয় আটককৃতদের বিরুদ্ধে।
বাংলাদেশ জুয়েলারি এ্যাসোসিয়েশনের পাঁচবিবি শাখার সভাপতি হুমায়ান কবির বলেন, বাংলাদেশ থেকে বৈধপথে ভারতে সোনা পাঠানোর ক্ষেত্রে সরকারকে ভ্যাট, ট্যাক্স দিতে হয়। কিন্তু অবৈধভাবে যদি বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচার করা যায় তাহলে সরকারকে ভ্যাট, ট্যাক্স দিতে হয় না। সেইজন্য চোরাচালানকারীরা সরকারকে ভ্যাট, ট্যাক্স ফাঁকি দিতে অবৈধভাবে চোরা চালানের পথ খোঁজে। অবৈধভাবে সোনা পাচারে লাভবান হয় পাচারকারীরা। আর সোনা পাচারে বাংলাদেশকে রুট হিসেবে ব্যবহার করে তারা। একারণে চোরাচালানকারীরা সীমান্ত এলাকা বেছে নেয়। যদি বৈধপথে এসব সোনা পাচার হত তাহলে সরকারের অনেক রাজস্ব বাড়ত।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, সীমান্তে স্বর্ণ পাচারকারী আটকের বিষয়ে বিজিবির পক্ষ থেকে এজহার পেয়েছি, মামলা রুজু হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park