1. admin@weeklyprekkhapot.com : admin :
সারাদেশে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে : আসিফ মাহমুদ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সারাদেশে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে : আসিফ মাহমুদ

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪১ বার পঠিত

ঢাকা, ১২ ফেব্রুয়ারি ২০২৬ (প্রেক্ষাপট):
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মুখপাত্র ও দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, গতকাল রাতে আতঙ্কের পরিবেশ তৈরি হলেও সকাল থেকে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ কার্যক্রম চলছে। সকালবেলা ভোটারের পরিমাণ কম হলেও খুবই সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সবজায়গায় সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রাজধানীর গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আসিফ মাহমুদ বলেন, গত দুটি নির্বাচনে আমি ভোটার ছিলাম কিন্তু ভোট দিতে পারিনি। এবারই প্রথম ভোট দিলাম। এটি আমার মত চার কোটি তরুণ ভোটারের নতুন অভিজ্ঞতা। সারাদেশের মানুষ যে উল্লাসের মধ্য দিয়ে ভোট দিতে যাচ্ছেন সেটা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

তিনি বলেন, সবগুলো রাজনৈতিক দল গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচারণা করেছে। বিএনপির চেয়ারপরসন থেকে শুরু করে সিনিয়র সব নেতৃবৃন্দ ‘হ্যাঁ’ ভোট এর কথা বললেও মাঠপর্যায়ে তারা ‘না’ ভোটের প্রচারণা করেছে। এটা তাদের রাজনৈতিক দ্বিচারিতা বলে আমি মনে করি। আর তাদের দলে যে শৃঙ্খলা নেই এটি তা প্রমাণ করে। এমন বিচ্ছিন্ন চেষ্টায় গণভোটে হ্যাঁ পরাজিত হওয়ার কোন সম্ভাবনা নেই।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম নিয়ে আমরা খুবই হতাশ। কিছু কেন্দ্রে আমাদের প্রার্থীর পোলিং এজেন্টদের বাড়িতে হামলা হয়েছে। কিন্তু এমন সংকটকালীন সময়ে আমরা যদি প্রশাসনের সাড়া না পাই তবে সেটা দু:খজনক।

আসিফ বলেন, কোন নাগরিক যেন ভোটাধিকার থেকে বঞ্চিত না হয়, সকলেই যেন নিরাপদে ভোট দিয়ে বাড়ি যেতে পারে সেই নিরাপত্তা প্রশাসনকে নিশ্চিত করতে হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park