1. admin@weeklyprekkhapot.com : admin :
ধর্ম যার যার উৎসব হবে সবার : স্বাস্থ্যমন্ত্রী - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ধর্ম যার যার উৎসব হবে সবার : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৫৮ বার পঠিত
ধর্ম যার যার উৎসব হবে সবার : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, একটা সময় ছিল দেশে ধর্ম নিয়ে কেউ বাড়াবাড়ি করত না। হিন্দু মুসলমান সবাই দলবেধে একে অপরের ধর্মীয় উৎসবে অংশ নিত। হঠাৎ করে সেই সুন্দর সম্প্রীতির সংস্কৃতিকে একটি বিশেষ গোষ্ঠী বিভেদ আনার চেষ্টা করছে। কিন্তু, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি কথা বারবার করে বলেন, আমিও বলছি, ধর্ম যার যার উৎসব হবে সবার। আবহমানকালের আমাদের বাঙালি ঐতিহ্য ও সৃংস্কৃতিকে নষ্ট করার ষড়যন্ত্র আর সহ্য করা হবে না।
বুধবার (১৪ ফেব্রুয়ারি, ২০২৪ ইং) বেলা ৩টায় রাজধানীর সবুজবাগ বাসাবোর রাজারবাগ এলাকায় বরদেশ্বরী কালীমাতা মন্দিরের পূজা কমিটি কর্তৃক আয়োজিত স্থানীয় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- বরদেশ্বরী কালীমাতা পূজা কমিটির সভাপতি এবং সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ৫নং ওয়ার্ড কাউন্সিলর চিত্তরঞ্জন দাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।
এর আগে সকাল ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পূজা কমিটি কর্তৃক আয়োজিত সরস্বতী পূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন ঢাকা মেডিকেল কলেজে অধ্যায়নরত উপস্থিত মেডিকেল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন- তোমরা দলে দলে ডাক্তার হও এটা যতটা জরুরি তার থেকে অনেক বেশি জরুরি ও গুরুত্বপূর্ণ হচ্ছে, তোমাদেরকে সৎ, আদর্শিক মানুষ হওয়া এবং ভালো ডাক্তার হওয়া। দেশের লাখ লাখ অসহায় মানুষ তোমাদের মুখের দিকে তাকিয়ে রয়েছে। একজন রোগী যখন চিকিৎসা নিতে আসে সেই রোগীই জানে তার জন্য ডাক্তার কত গুরুত্বপূর্ণ ব্যক্তি। এজন্য ডাক্তারদের সংখ্যা বৃদ্ধির থেকে ভালো মানুষ ও ভালো মানের ডাক্তার হওয়ার দিকে আমি বিশেষ জোর দিয়েছি। তোমাদের প্রত্যেককে সৎ মানুষ ও ভালো ডাক্তার হতে হবে।
উল্লেখ্য, স্বাস্থ্যমন্ত্রী সকাল ৯টায় প্রথমে শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের পূজা মন্ডব পরিদর্শনে যান। এরপর মন্ত্রী রাজধানীর মিন্টো রোডস্ত অফিসার্স ক্লাবের পূজা মন্ডব, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় পূজা মন্ডব এবং সকাল ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পূজা মন্ডব পরিদর্শন করেন ও উপস্থিত সবার সাথে কথা বলেন। বিকেল ৩টায় স্বাস্থ্যমন্ত্রী রাজধানীর সবুজবাগ বাসাবো রাজারবাগ এলাকার বরদেশ্বরী কালীমাতা মন্দিরে যান এবং সেখানে পূজা শেষে প্রধান অতিথি হিসেবে স্থানীয় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করে বক্তব্য রাখেন।
এরপর স্বাস্থ্যমন্ত্রী বেলা ১২ টায়, রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন ঢাকার কদমতলিতে সিলিন্ডার গ্যাসের চুলা বিস্ফোরণে ৩ জন দগ্ধ রোগীকে দেখতে যান। উল্লেখ্য, গতকাল (১৩ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ অধিবেশনে ঢাকা-৪ আসনের সাংসদ আওলাদ হোসেন এমপি স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন এর কাছে বর্তমানে কদমতলি দুর্ঘটনায় চিকিৎসাধীন ৩ জন দগ্ধ রোগীর চিকিৎসা সেবা সম্পর্কে জানতে চাওয়ার প্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী আজ হাসপাতালে এসে সরেজমিনে ৩ জন রোগীর চিকিৎসার খোঁজ নেন এবং কথা বলেন। দগ্ধ তিন রোগীর দু’জন তপু এবং বনমালী বর্তমানে ঢাকা মেডিকেলের ৩য় তলার রেড ইউনিটে এবং অপর একজন বিনা রানী দাস শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আইসিইউ-র ১৪ নং বেডে ভর্তি আছেন। তারা সবাই একই পরিবারের সদস্য।
দিন শেষে স্বাস্থ্যমন্ত্রী বিদ্যার দেবী সরস্বতী পূজা এবং বসন্ত পঞ্চমী উপলক্ষে দেশবাসীর জন্য বিশেষ শুভ কামনা করেন এবং সকলের প্রতি শুভেচ্ছা জানান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park