1. admin@weeklyprekkhapot.com : admin :
জামায়াতে ইসলামীর নারীরা নানামুখী বৈষম্যের শিকার : মহিলা মহাসমাবেশে বক্তারা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

জামায়াতে ইসলামীর নারীরা নানামুখী বৈষম্যের শিকার : মহিলা মহাসমাবেশে বক্তারা

।। মোঃ হাবিবুর রহমান ।।
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৭ বার পঠিত


মুন্সীগঞ্জ, ০৫ জানুয়ারি ২০২৬ (প্রেক্ষাপট):

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ-১ আসনে (সিরাজদীখান-শ্রীনগর) উদ্যোগে মহিলা মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলার নিমতলা এলাকার ‘সুখের ঠিকানা’ মাঠে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নারী নেত্রী ও কর্মী অংশগ্রহণ করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের প্রধান বিউটি বেগম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-১ আসন (সিরাজদীখান–শ্রীনগর) ১১ দলীয় জোটের প্রার্থী ও মুন্সীগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি একেএম ফখরুদ্দিন রাজী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ জেলা আমীর আ জ ম রুহুল কুদ্দুস, সিরাজদীখান উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি আকলিমা রহমান এবং শ্রীনগর উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি সাবিনা আক্তার মুক্তা।

প্রধান অতিথি ও মুন্সীগঞ্জ-১ আসন (সিরাজদীখান-শ্রীনগর) ১১ দলীয় জোটের প্রার্থী ও মুন্সীগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি একেএম ফখরুদ্দিন রাজী তার বক্তব্যে বলেন, মুন্সীগঞ্জ-১ আসনের সকল ধরনের বৈষম্য দূর করে অবহেলার গ্লানি থেকে মুক্ত করতেই আমি এমপি হতে চাই। অতীতে এই এলাকার মানুষের যে আশা-আকাঙ্ক্ষা ছিল, আমি নির্বাচিত হলে তা বাস্তবায়নের মাধ্যমে এ এলাকাকে একটি মডেল ও আন্তর্জাতিক মানের অঞ্চলে রূপান্তর করব।

অন্যান্য মহিলা বক্তারা বলেন, নারী সমাজ আজ নানামুখী অবক্ষয় ও বৈষম্যের শিকার। নারীদের অধিকার ও নিরাপত্তা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে চরমভাবে উপেক্ষিত হচ্ছে। ইসলামী মূল্যবোধ ও নৈতিকতার আলোকে একটি ইনসাফভিত্তিক সমাজ গঠনে নারীদের ঐক্যবদ্ধ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ থেকে উত্তরণে ইসলামী আদর্শভিত্তিক রাষ্ট্রব্যবস্থার কোনো বিকল্প নেই বলেও তারা মন্তব্য করেন।

সমাবেশ শেষে দেশ, জাতি ও নির্যাতিত মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে ‘সুখের ঠিকানা’ মাঠের সামনে থেকে একটি গণসংযোগ ও মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেয়াইন ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে শেষ হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park