1. admin@weeklyprekkhapot.com : admin :
বিজিবি'র অভিযানে বড়লেখা সীমান্ত থেকে বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

বিজিবি’র অভিযানে বড়লেখা সীমান্ত থেকে বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৮ বার পঠিত

মৌলভীবাজার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬ (দৈরাস):
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় যেকোনো ধরনের নাশকতা ও সন্ত্রাসী কার্যক্রম এবং অবৈধ অস্ত্র ও বিস্ফোরকের অনুপ্রবেশ রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার নিউ পাল্লাথল বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১৩৭৫/এম-এর নিকট দিয়ে কতিপয় দুষ্কৃতিকারী উচ্চ বিস্ফোরক ও অবৈধ অস্ত্রসহ অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে।

প্রাপ্ত তথ্যের গুরুত্ব বিবেচনায় বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আতাউর রহমানের নেতৃত্বে একটি টহলদল এবং বড়লেখা উপজেলার নির্বাচনী বেইজ ক্যাম্প (ছোটলেখা উচ্চ বিদ্যালয়) হতে মেজর এম জাহিদের নেতৃত্বে আরও একটি টহলদল সমন্বিতভাবে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে দূর থেকে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা রাতের অন্ধকারে পার্শ্ববর্তী গভীর জঙ্গলের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে সীমান্ত পিলার ১৩৭৫/এম হতে এর নিকটবর্তী দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের তারাদরম নামক স্থান থেকে মালিকবিহীন ও লুকানো অবস্থায় নিম্নবর্ণিত উচ্চ বিস্ফোরক ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়—
১। পাওয়ারজেল নাইনটি উচ্চ বিস্ফোরক – ২৪টি টিউব (ভারতের এসবিএল এনার্জি লিমিটেড, নাগপুরে প্রস্তুত);
২। ডিটোনেটর – ২৩টি;
৩। ডিটোনেটর কর্ড – ১৫ মিটার;
৪। পাইপ গান – ০৩টি।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ ধরনের উচ্চ বিস্ফোরক ও অস্ত্রের অনুপ্রবেশ দেশের সার্বিক নিরাপত্তা ও শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করার একটি সুস্পষ্ট অপচেষ্টা বলে প্রতীয়মান হয়। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
উদ্ধারকৃত বিস্ফোরক ও অস্ত্র সংক্রান্ত ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট সকল গোয়েন্দা সংস্থা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিস্তারিত তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ দৃঢ়ভাবে আশ্বস্ত করছে যে, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, অবৈধ অস্ত্র ও বিস্ফোরক প্রতিরোধ এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিজিবি সর্বদা সতর্ক, সজাগ ও প্রস্তুত রয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park