1. admin@weeklyprekkhapot.com : admin :
সাংবাদিকদের পেশাদারিত্বের বিষয়ে আপোষহীন হতে হবে : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সাংবাদিকদের পেশাদারিত্বের বিষয়ে আপোষহীন হতে হবে : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৮ বার পঠিত

ঢাকা, ০২ ফেব্রুয়ারি ২০২৬ (দৈরাস):
তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেছেন, সাংবাদিকদের পেশাদারিত্বের বিষয়ে আপোষহীন হতে হবে। কোন অবস্থাতেই আর দলীয় লেজুড়বৃত্তি করা যাবে না।

সোমবার (০২ ফেব্রুয়ারি) ঢাকায় প্রেসক্লাব প্রাঙ্গণে জুলাই রেভ্যুলশনারি জার্নালিস্ট অ্যালায়েন্স ‘আয়োজিত গণমাধ্যম উৎসব ২০২৬’-এ প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।

জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণকারী সাংবাদিকদের এই আয়োজনে গণমাধ্যম কমিশন এবং সম্প্রচার অধ্যাদেশ বিষয়ে উপদেষ্টা বলেন, ৫৪ বছরেও একটা গণমাধ্যম কমিশন এবং সম্প্রচার অধ্যাদেশ করা যায়নি, এটা হতাশাজনক। আমরা চেষ্টা করছি সরকার, সাংবাদিক ও সংশ্লিষ্ট সকলের মতামতের ভিত্তিতে এ দুটি অধ্যাদেশ জারি করে যেতে; সময় স্বল্পতার কারনে যদি সম্ভব না হয়, অন্তত চূড়ান্ত খসড়া প্রস্তুত করে যেতে। জনমতের জন্য খসড়া দুটো মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। গণমাধ্যম সংস্কার কমিশনের মতামতকে ভিত্তি ধরে এটা করা হয়েছে।

উপদেষ্টা সৈয়দা রিজুয়ানা হাসান সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, হুমকি-ধামকির ভাষা পরিহার করতে হবে। পেশাদারিত্ব দিয়ে নিজেদেরকে সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে হবে। সংবিধানে যে বাক স্বাধীনতার সুরক্ষা দেওয়া হয়েছে, সংগঠন করার স্বাধীনতা দেওয়া হয়েছে তা অন্তরে ধারণ করতে হবে।

তিনি বলেন, সাংবাদিকদের মধ্যে মতবিরোধ থাকতে পারে, কিন্তু সাংবাদিকতার ক্ষেত্রে মূল লক্ষ্য হতে হবে বস্তুনিষ্ঠতা।

উপদেষ্টা আরও বলেন, আজকের অনুষ্ঠানের মূল আবেদন হলো শুধু স্বৈরাচার না, স্বৈরাচারী ব্যবস্থা যেন আর কখনো ফিরতে না আসতে পারে সেদিকে লক্ষ্য রাখা।

অনুষ্ঠানে শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়-র মা সামসি আরা জামান বলেন, সাংবাদিকদের সম্মানজনক জীবিকা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে যাতে ফ্যাসিবাদ তাদেরকে ব্যবহার করতে না পারে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ফ্যাসিবাদমুক্ত সমাজ চাই-এর আহ্বায়ক জয়নাল আবেদীন শিশির, চট্টগ্রাম প্রেস ক্লাবের সেক্রেটারি গোলাম মওলা মুরাদ, জুলাই রেভ্যুলশনারি জার্নালিস্ট অ্যালায়েন্সের সভাপতি, যমুনা টিভির বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ তুহিন, বিশেষ অতিথি জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রিয় যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহবুব আলম, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি আইয়ুব ভূঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি জনাব ওবায়দুর রহমান শাহীন।

এসময় আসন্ন গণভোট ও নির্বাচনে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সহযোগিতার জন্য একটি হটলাইন নাম্বার ০৯৬৪৪১১১৪৪৪ উদ্বোধন করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park