1. admin@weeklyprekkhapot.com : admin :
বান্দরবানে গণযোগাযোগ অধিদপ্তরের ট্রাক সংগীত উদ্বোধন - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

বান্দরবানে গণযোগাযোগ অধিদপ্তরের ট্রাক সংগীত উদ্বোধন

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ৫০ বার পঠিত

বান্দরবান, ৩০ জানুয়ারি ২০২৬ (দৈরাস):
গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুল জলিল বলেছেন, ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধকরণে আঞ্চলিক সংগীত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এ বিবেচনায় জেলা তথ্য অফিসগুলো দেশের বিভিন্ন এলাকায় আঞ্চলিক ভাষায় রচিত লোকসংগীতের মাধ্যমে গণভোট এবং সংসদ নির্বাচনে ভোটার উদ্বুদ্ধকরণে ভূমিকা রাখছে।

মহাপরিচালক শুক্রবার (৩০ জানুয়ারি) ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধকরণের লক্ষ্যে বান্দরবন জেলা তথ্য অফিস আয়োজিত ভ্রাম্যমান ট্রাকযোগে সঙ্গীতানুষ্ঠানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্য একথা বলে বলেন।

জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার বান্দরবান মোহাম্মদ আনোয়ার হোসেন। এ সময় অন্যদের মধ্যে জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ মনিরুজ্জামান, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক মীর মোহাম্মদ আসলাম উদ্দিন এবং সৈয়দ এ মু’মেন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুল জলিল বলেন,আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তৃণমূল পর্যায়ে ভোটার উদ্বুদ্ধকরণ ও গণভোট সম্পর্কিত সচেতনতা বাড়াতে জেলা তথ্য অফিসগুলো নিরবচ্ছিন্নভাবে প্রচার কর্মসূচি বাস্তবায়ন করছে। ট্রাক সংগীত, উঠান বৈঠক, কমিউনিটি মিটিং, তরুণ ভোটার উদ্বুদ্ধকরণ সমাবেশ, টেন মিনিটস ব্রিফ, ভোটালাপ এবং ভোটের রিকশার মতো ব্যতিক্রমধর্মী প্রচার কার্যক্রম ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এসব কর্মসূচির মাধ্যমে নির্বাচন কমিশন নির্দেশিত আচরণবিধি সম্পর্কেও জনগণকে সচেতন করা হচ্ছে।

মহাপরিচালক বলেন, জেলাপর্যায়ে তথ্য কর্মকর্তাদের নেতৃত্বে তথ্য অফিসগুলো গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক প্রচার কর্মসূচি গ্রহন করছে। দেশের সর্বস্তরের ভোটারদের মধ্যে ভোটাধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি, সংসদ নির্বাচনের প্রার্থী এবং অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোকে আচরণবিধি মেনে চলতে মোটিভেশন চালানো হচ্ছে। তিনি এ প্রচার কর্মসূচি বাস্তবায়ন এবং নির্বাচন বিষয়ক সচেতনতা বাড়াতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park