1. admin@weeklyprekkhapot.com : admin :
জয়পুরহাটে এনসিপি কমিটিকে অবাঞ্চিত ও কমিটি স্থগিতের দাবিতে মানববন্ধন - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

জয়পুরহাটে এনসিপি কমিটিকে অবাঞ্চিত ও কমিটি স্থগিতের দাবিতে মানববন্ধন

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ৪৬ বার পঠিত

।। রোকনুজ্জামান রুবেল ।।
জয়পুরহাট, ২৮ জানুয়ারি ২০২৬ (দৈরাস):

অদক্ষ ও অকার্যকর জয়পুরহাট জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র কমিটিকে অবাঞ্চিত ঘোষণা ও কমিটি স্থগিদের দাবিতে জয়পুরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৪ টার দিকে জয়পুরহাট শহরের জিরো পয়েন্ট পাচুর মোড়ে এনসিপি’র সহযোগী সংগঠন যুবশক্তি ও ছাত্র শক্তির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, এনসিপি’র জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ওমর আলী বাবু, জেলা যুবশক্তির আহ্বায়ক ইমরান হোসেন, সদস্য সচিব গোলাপ হোসেন, জেলা ছাত্র শক্তির আহবায়ক সৈয়দ আহমেদ উল্লাহ শাকিল, সদস্য সচিব মোঃ রাহিছুল ইসলাম ও ওয়ারিয়র্স অফ জুলাই জয়পুরহাট জেলা সদস্য সচিব রাশেদুল ইসলাম সহ নেতৃবৃন্দরা।

এ সময় নেতৃবৃন্দরা বলেন, এনসিপি’র আহবায়ক কমিটি দেওয়ার পর থেকে আহ্বায়ক সদস্য সচিব’সহ গুটি কয়েকজন ব্যাপক স্বেচ্ছাচারিতা করছেন। তারা কয়েকজন সংগঠনের কোন কার্যক্রম করেনা। এনসিপি’র নেতাকর্মী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের সাথে কোন সমন্বয় করে না। আমরা ১০ দলীয় জোটে কাজ করতে চাই। আমরা নিজের থেকে গণভোটের প্রচারণা করছি। এনসিপি’র আহ্বায়ক কমিটি অবাঞ্চিত ঘোষনা এবং কমিটি স্থগিদের দাবি জানান।

এ বিষয়ে এনসিপি’র জেলা কমিটির আহবায়ক গোলাম কিবরিয়া তাপস বলেন, কি কারনে ছাত্র শক্তি, যুব শক্তি এ মানববন্ধন করেছেন আমি জানিনা। এ বিষয়ে দলের হাই কমান্ডকে জানিয়েছি। আর আমি ছাত্রশক্তি, যুবশক্তি নেতৃবৃন্দদের ডাকছি, তারা আসলে আলোচনা করা হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park