1. admin@weeklyprekkhapot.com : admin :
ডুমুরিয়ায় জমি সংক্রান্ত বিরোধে নারীসহ জখম-৩ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ডুমুরিয়ায় জমি সংক্রান্ত বিরোধে নারীসহ জখম-৩

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ৫২ বার পঠিত

।। মোঃ আবু ইউসুফ মোল্লা ।।
ডুমুরিয়া, ২৮ জানুয়ারি ২০২৬ (দৈরাস):

​খুলনায় ডুমুরিয়ার শোভনা গ্রামে জমি সংক্রান্ত পুরনো বিরোধের জেরে একই পরিবারের তিন সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার খবর পাওয়া গেছে।

বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০টায় ডুমুরিয়া উপজেলার শোবনা গ্রামে এই নৃশংস হামলার ঘটনা ঘটে।

​আহতরা হলেন— শোবনা গ্রামের লুৎফর শেখ (৬৫), তাঁর স্ত্রী শায়দা বেগম (৬০) এবং তাঁদের ছেলে ছয়েল শেখ (৩৬)। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের দাবি, জমি নিয়ে বিরোধের জেরে কামাল বায়ালি নামের এক ব্যক্তি ও তার সহযোগীরা এই হামলা চালায়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে লুৎফর শেখের পরিবারের সাথে প্রতিবেশী কামাল বায়ালির জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার সময় বাকবিতণ্ডার একপর্যায়ে কামাল বায়ালি ও তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা লুৎফর শেখ ও তাঁর ছেলেকে লক্ষ্য করে কোপাতে থাকলে শায়দা বেগম তাঁদের বাঁচাতে এগিয়ে আসেন। এসময় তাঁকেও এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গভীর ক্ষত রয়েছে। বিশেষ করে ছয়েল শেখের মাথায় গুরুতর আঘাত থাকায় তাঁর অবস্থা আশঙ্কাজনক। ভুক্তভোগী পরিবার এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

​এই ন্যাক্কারজনক হামলার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park