1. admin@weeklyprekkhapot.com : admin :
জয়পুরহাটে স্কাউটস প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

জয়পুরহাটে স্কাউটস প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ৪৯ বার পঠিত

।। রোকনুজ্জামান রুবেল ।।
জয়পুরহাট, ২৪ জানুয়ারি ২০২৬ (দৈরাস):

বাংলাদেশ স্কাউটস জয়পুরহাট জেলার আয়োজনে জেলা পর্যায়ের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে ০৭ টি বিভাগে ৬০ জনের বেশি কাব ও স্কাউট সদস্য অংশগ্রহণ করেন।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১০ টায় শহরের জেলা স্কাউট ভবনে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন জয়পুরহাট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কমিশনার জেসমিন নাহার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস জয়পুরহাট জেলার সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য বিষয়ক সহকারী কমিশনার সুজন কর্মকার।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস জয়পুরহাট জেলার সম্পাদক মাহমুদুল হাসান মুন্না এবং কাব স্কাউট ব্যাজ কোর্সের প্রশিক্ষক এএলটি মো. হাবিবুর রহমানসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ স্কাউটস জয়পুরহাট জেলার জনসংযোগ ও মার্কেটিং বিভাগের সহকারী কমিশনার, আরমান হোসেন।

প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে অংশগ্রহণকারী কাব ও স্কাউট সদস্যরা নিজেদের দক্ষতা ও প্রতিভা তুলে ধরেন।

আয়োজকরা জানান, জেলা পর্যায়ের এই প্রতিযোগিতা থেকে নির্বাচিত প্রতিযোগীরা পরবর্তীতে বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবেন। শিশু-কিশোরদের নেতৃত্ব, শৃঙ্খলা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park