1. admin@weeklyprekkhapot.com : admin :
জুলাই যোদ্ধাদের ত্যাগে নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ পেয়েছি : তথ্য সচিব - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

জুলাই যোদ্ধাদের ত্যাগে নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ পেয়েছি : তথ্য সচিব

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ৭৬ বার পঠিত

ঢাকা, ২২ জানুয়ারি ২০২৬ (প্রেক্ষাপট):
তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা বলেন, জুলাই যোদ্ধাদের সাহস ও ত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ পেয়েছি। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। একান্ত দায়িত্ববোধের জায়গা থেকে আজ আমি আপনাদের কাছে এসেছি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) কল্যাণপুরস্থ জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট অডিটোরিয়ামে আহত জুলাই যোদ্ধাদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) আয়োজিত মোট ১০টি প্রশিক্ষণ কোর্সের দ্বিতীয় পর্যায়ের ৫টি কোর্স উদ্বোধনকালে সচিব এসব কথা বলেন। এসব কোর্সের মধ্যে রয়েছে, বেসিক ফিল্ম কোর্স, চিত্রনাট্য লিখন কোর্স, চলচ্চিত্র সম্পাদনা কোর্স, সেট ডিজাইন কোর্স এবং প্রামাণ্যচিত্র নির্মাণ কোর্স।

সচিব মাহবুবা ফারজানা বলেন, যারা চলচ্চিত্র নির্মাণের মতো মননশীল কাজের সাথে নিজেদের যুক্ত করতে চান তাদের জন্য এটা একটা ভাল সুযোগ। তিনি অংশগ্রহণকারী জুলাই যোদ্ধাদের কোর্সের বিভিন্ন বিষয় আত্মস্থ করে এবং এর নান্দনিক দিকগুলো অনুধাবন করে নিজেদের সমৃদ্ধ করার ও ভবিষ্যৎ কর্মক্ষেত্রে কাজে লাগানোর আহ্বান জানান।

তিনি আরও বলেন, বিভিন্ন আর্থিক, প্রশাসনিক জটিলতা সমাধান করে কোর্সটি আয়োজনের বিষয়ে তিনি বিসিটিআই-এর প্রধান নির্বাহীসহ অন্যান্য কর্মকর্তাদের আন্তরিকভাবে সহায়তা করার চেষ্টা করেছেন। আন্তরিক সহযোগিতার জন্য তিনি জুলাই ফাউন্ডেশনের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিসিটিআই-এর প্রধান নির্বাহী আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মুহম্মদ হিরুজ্জামান, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) কামাল আকবর এএফডব্লিউসি, পিএসসি, বিসিটিআইয়ের একাডেমিক কাউন্সিলের সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. শাহ নিস্তার জাহান কবীর, উপপরিচালক মোঃ মোকছেদ হোসেনসহ বিসিটিআই এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২১ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত দশদিন মেয়াদে আয়োজিত এ প্রশিক্ষণ কোর্সগুলোর মাধ্যমে ১২৫ জন আহত জুলাই যোদ্ধাকে প্রশিক্ষণ প্রদান করা হবে।

এর আগে প্রথম পর্যায়ে ১১ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত পাঁচটি কোর্সের মাধ্যমে প্রায় একশজন আহত জুলাই যোদ্ধাকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park