1. admin@weeklyprekkhapot.com : admin :
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে ‘গণভোট ২০২৬’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে ‘গণভোট ২০২৬’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ২৬ বার পঠিত

ঢাকা, ১৫ জানুয়ারি ২০২৬ (দৈরাস):
দেশব্যাপী গণভোট সম্পর্কিত জনসচেতনতা তৈরির লক্ষ্যে আজ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘গণভোট ২০২৬’ উপলক্ষ্যে এক বিশেষ প্রশিক্ষণ ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় আগামী জাতীয় নির্বাচন এবং একই সঙ্গে দেশব্যাপী গণভোটের আয়োজনকে স্বার্থক করতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রচারণামূলক বিভিন্ন কৌশল ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করা হয়।

প্রশিক্ষণ কর্মশালায় মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানানো হয়, তারা যেন নিজ নিজ অবস্থান থেকে সাধারণ মানুষের মাঝে গণভোটের গুরুত্ব পৌঁছে দেন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় মন্ত্রণালয় এর কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park