1. admin@weeklyprekkhapot.com : admin :
রাজধানীর বাড্ডায় ‘দারুল ফুনুন ইসলামিক ইনস্টিটিউট’র বার্ষিক ছবক অনুষ্ঠিত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

রাজধানীর বাড্ডায় ‘দারুল ফুনুন ইসলামিক ইনস্টিটিউট’র বার্ষিক ছবক অনুষ্ঠিত

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ৪৬ বার পঠিত

ঢাকা, ১৪ জানুয়ারি ২০২৬ (প্রেক্ষাপট):
রাজধানীর বাড্ডায় সুপ্রতিষ্ঠিত দারুল ফুনুন ইসলামিক ইনস্টিটিউটের বার্ষিক ছবক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে বার্ষিক ছবক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়াজ ফরমান মাওলানা মাহমুদুল হাসান (উজানী)।

উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জাতীয় প্রেসক্লাবে অবস্থিত ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র জেষ্ঠ্য সদস্য, বাংলাদেশ নিউজ এডিটরস গিল্ড ও মিডিয়া জার্নালিস্ট ক্লাব অব বাংলাদেশ’র সভাপতি এবং রূপসী বাংলা টেলিভিশন (আইপি)’র এসাইনমেন্ট এডিটর বাদল চৌধুরী।

তিনি বলেন, এই প্রতিষ্ঠানটিতে ইহকাল ও পরকালের জন্য দেশীয় ও আন্তর্জাতিক মান বজায় রেখে নিজস্ব কারিকুলামে ও সম্পাদনায় প্রকাশিত বই পড়ানো হচ্ছে, যা ছাত্রদের মেধা গঠনে ব্যাপক ভুমিকা রাখছে।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠানে নিরাপত্তা ও গুণগতমান বজায় রেখে চলছে।

আলোচক বলেন, অন্যান্য মাদ্রাসা গুলোতে দেখা যায় বিভিন্ন অনুষ্ঠান করে সকলের সহযোগিতায় কিন্তু এ প্রতিষ্ঠান কারো কাছ থেকে আর্থিক সহযোগিতা না নিয়ে নিজেরাই আয়োজন গুলো করে থাকেন। মানুষের একটি প্রচলিত ধারণা আছে, মাদ্রাসায় শুধু দরিদ্র শ্রেণীর বাচ্চারা পড়াশোনা করে। এই বিষয়টি ভুল প্রমাণ করে দিচ্ছে দারুল ফুনুন ইসলামিক ইনস্টিটিউট। এর কারন এখানে উচ্চ ধর্ণাঢ্য শ্রেণীর বাচ্চারাও পড়াশোনা করে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মো: নুরুল হক সরদার নিরু সভাপতি সিবিএ রূপালী ব্যাংক। সভাপতিত্ব করেন গোলাম মোস্তফা মোস্তাক।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অধ্যক্ষ মুফতি সাইদুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের ইমাম, মুয়াজ্জিন, মাওলানা, মুফতি, শিক্ষক, ইসলামিক আলোচক। এছাড়া প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র অবিভাবক এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে উপস্থাপনা করেন মুফতি মাসুম বিল্লাহ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park