1. admin@weeklyprekkhapot.com : admin :
দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন ও রাজনৈতিক হয়রানি বন্ধের অঙ্গীকার বিএনপি'র : এম এ কাইয়ুম - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা, প্রযুক্তি উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর জাকজমকপূর্ণ আয়োজনে শুরু হলো ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’ লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন ও রাজনৈতিক হয়রানি বন্ধের অঙ্গীকার বিএনপি’র : এম এ কাইয়ুম

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
  • ৩৩ বার পঠিত

।। বাদল চৌধুরী ।।
ঢাকা, ০৮ জানুয়ারি ২০২৬ (দৈরাস):

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও দলের ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম বলেছেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন ও কোনোভাবেই রাজনৈতিক কারণে সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়ে বিএনপি দৃঢ় প্রতিজ্ঞ।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার রাজনৈতিক প্রতিহিংসার মাধ্যমে বিএনপি’র নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হামলা ও গুম-খুনের নির্যাতন চালিয়েছে। জনগণের অধিকার ফিরিয়ে দেওয়াই বিএনপির মূল লক্ষ্য।

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) রাজধানীর পূর্ব বাড্ডায় বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ঢাকা মহানগর উত্তর বিএনপি’র এই সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি বলেন, বিগত বছরগুলোতে আমরা দেখেছি কীভাবে রাজনৈতিক ভিন্নমতের কারণে মানুষকে হয়রানি করা হয়েছে। মামলা-হামলা, গ্রেপ্তার, নির্যাতন—এসবের মাধ্যমে একটি ভয়ের সংস্কৃতি তৈরি করেছিলো আওয়ামী লীগে। দেশের মানুষ আর এই ধরনের রাজনৈতিক নিপীড়ন দেখতে চায় না। বিএনপি ক্ষমতায় এলে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে এবং রাজনৈতিক মতের কারণে কাউকে হয়রানি করা হবে না।

তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের নামে দেশের অর্থনীতি লুটপাট করেছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে দলীয় স্বার্থ হাসিল করেছে এবং দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলো। এর ফলে সাধারণ মানুষ আজ চরম দুর্ভোগে রয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, শিক্ষা ও স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা দেশের ভবিষ্যৎকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছিলো।

বিএনপি’র ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ড. কাইয়ুম বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে। শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করে গড়ে তোলা হবে, যাতে তরুণ প্রজন্ম দক্ষ মানবসম্পদে পরিণত হতে পারে। স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারি হাসপাতালগুলোর মান উন্নয়ন করা হবে এবং দরিদ্র জনগোষ্ঠীর জন্য চিকিৎসা সহজলভ্য করা হবে।

ঢাকা-১১ আসনের মাটি ও গণমানুষের এই নেতা আরও বলেন, কর্মসংস্থান সৃষ্টি বিএনপির অন্যতম প্রধান অগ্রাধিকার। শিল্প ও বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করে তরুণদের জন্য নতুন নতুন কর্মক্ষেত্র তৈরি করা হবে। একই সঙ্গে ক্ষুদ্রঋণ ও উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রম জোরদার করে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।

নারীর উন্নয়ন প্রসঙ্গে ড. এম এ কাইয়ুম বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাদের এগিয়ে না নিলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। বিএনপি নারীকে সামনে রেখেই দেশের উন্নয়ন করতে চায়।তিনি জানান, নারীদের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও কর্মসংস্থানে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকার গণতন্ত্র ধ্বংস করেছে এবং উন্নয়নের নামে জনগণের সম্পদ লুট করেছে। বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে এবং কোনো খাতে যেন দুর্নীতি না থাকে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে।

বক্তব্যের শেষে ড. এম এ কাইয়ুম বলেন, বিএনপি একটি গণমানুষের দল। জনগণের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য। জনগণের ভোট ও ভালোবাসা নিয়ে আমরা একটি শান্তিপূর্ণ, দুর্নীতিমুক্ত ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে চাই।

এসময় অন্যানাদদের মধ্যে উপস্থিত ছিলেন বাডডা থানা বিএনপির আহবায়ক আব্দুল কাদের বাবু, সিনিয়র যুগ্ম আহবায়ক এমাদাদুল হক এমদাদ ও যুগ্ম আহবায়ক সাবেক মেম্বার আবুল বাশার প্রমুখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park